হুথি বিদ্রোহীদের ঘোষিত প্রধানমন্ত্রী রাহাভি আর নেই


প্রকাশিত: ০২:১৪ ৩১ আগস্ট ২০২৫
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিশ্চিত করেছে যে তাদের ঘোষিত প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাজধানী সানায় অনুষ্ঠিত এক বৈঠকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলা চালায়।
হুথিদের দাবি, রাহাভির পাশাপাশি তাদের বেশ কয়েকজন মন্ত্রীও এ হামলায় নিহত হয়েছেন। সৌদি আরবের সংবাদমাধ্যম "আল-হাদাত" জানিয়েছে, নিহতদের মধ্যে হুথিদের পররাষ্ট্রমন্ত্রীসহ বিচার, যুব ও ক্রীড়া, সামাজিক কল্যাণ ও শ্রম মন্ত্রী রয়েছেন। এছাড়া আরও কয়েকজন মন্ত্রী গুরুতর আহত হয়েছেন।
হুথিদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাতের কার্যালয় জানিয়েছে, উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহ অস্থায়ীভাবে রাহাভির স্থলাভিষিক্ত হবেন। তবে পর্যবেক্ষকদের মতে, রাহাভি মূলত প্রতীকী প্রধানমন্ত্রী ছিলেন এবং সামরিক ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি ভূমিকা রাখতেন না।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, বৈঠকের তথ্য পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামলা চালানো হয়। তবে হামলার পূর্ণ প্রভাব এখনও মূল্যায়নাধীন। উল্লেখযোগ্য বিষয় হলো, নিহতদের তালিকায় হুথি আন্দোলনের সর্বোচ্চ নেতা আব্দুল-মালিক আল-হুথি কিংবা তাদের প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানের নাম নেই।
হুথিরা ইয়েমেনের সংখ্যালঘু শিয়া মুসলিম জায়েদিদের প্রতিনিধিত্বকারী একটি সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী। নিজেদের তারা ইরান-সমর্থিত “প্রতিরোধ অক্ষ”-এর অংশ বলে দাবি করে। এ অক্ষের অন্তর্ভুক্ত রয়েছে লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাসও।
২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করলেও হুথিদের প্রভাবশালী অবস্থান দুর্বল হয়নি। বর্তমানে জাতিসংঘের মধ্যস্থতায় অস্ত্রবিরতি কার্যকর থাকলেও হুথি-ইসরায়েল সংঘাত পরিস্থিতিকে জটিল করছে।
গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকেই হুথিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করছে। নিজেদের কর্মকাণ্ডকে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতির বহিঃপ্রকাশ বলে দাবি করছে।
এর জবাবে ইসরায়েল ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক এই হামলা সেই সংঘাতের অংশ হিসেবেই দেখা হচ্ছে।
আন্তর্জাতিক সংস্থা "আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট (ACLED)" অনুযায়ী, এ পর্যন্ত ইয়েমেনের গৃহযুদ্ধে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ৪০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




