বোমা হামলায় ধ্বংস মিয়ানমারের ঐতিহাসিক গোকতেইক রেলসেতু


প্রকাশিত: ১২:৩৬ ২৬ আগস্ট ২০২৫
মিয়ানমারের ঐতিহাসিক গোকতেইক রেলসেতু বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে দেশটির সামরিক জান্তা সরকার। রবিবার (২৪ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোই এ হামলার পেছনে রয়েছে বলে অভিযোগ করেছে মিয়ানমারের কর্তৃপক্ষ।
জান্তা সরকারের মুখপাত্র ঝাও মিন তুন এক ভিডিও বার্তায় বলেন, বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (TNLA) এবং পিপলস ডিফেন্স ফোর্স (PDF)-এর সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে রেলসেতুটি ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, মান্দালয় ও উত্তর শান অঙ্গরাজ্যকে সংযুক্তকারী সেতুটি আংশিকভাবে ধসে পড়েছে।
ব্রিটিশ শাসনামলে ১৯০১ সালে নির্মিত গোকতেইক রেলসেতুটি একসময় বিশ্বের সর্বোচ্চ রেলসেতুগুলোর মধ্যে একটি ছিল। ভূমি থেকে এর উচ্চতা প্রায় ১০২ মিটার (৩৩৪ ফুট) এবং এটি এখনো মিয়ানমারের সবচেয়ে উঁচু রেলসেতু হিসেবে বিবেচিত।
সূত্র: দ্য গার্ডিয়ান, এনডিটিভি।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





