‘ম্যাগনেট না দিলে ২০০% শুল্ক’—চীনকে ট্রাম্পের সতর্কবার্তা


প্রকাশিত: ১২:০২ ২৬ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক বিরোধ নতুন মাত্রা পেয়েছে। এবার চীনের পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেট সরবরাহ না করলে চীনের ওপর কঠোর শুল্ক বসানো হবে। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।
ট্রাম্প বলেন, “চীন যদি আমাদের ম্যাগনেট না দেয়, তবে তাদের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাতে হবে বা এ রকম কিছু করতে হবে।” চলতি বছরের এপ্রিলে চীন বিরল খনিজ ও চুম্বক রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করার পর দুই দেশের বাণিজ্যযুদ্ধ নতুন করে তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা জবাব হিসেবে এ পদক্ষেপ নেয় বেইজিং।
কাতারভিত্তিক আল জাজিরা জানিয়েছে, বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশ চীনের নিয়ন্ত্রণে। এই উপাদান সেমিকন্ডাক্টর চিপ, স্মার্টফোনসহ বহু প্রযুক্তিপণ্যে অপরিহার্য হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্পের ওপর এর প্রভাব গভীর হতে পারে।
সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা ৯০ দিন বাড়িয়েছেন, যাতে আলোচনার সুযোগ থাকে। এ আদেশ না হলে শুল্কের হার ১৪৫ শতাংশে পৌঁছাত। এর আগে গত মে মাসে দুই দেশ শুল্কহার কমানোর বিষয়ে সমঝোতায় পৌঁছালেও তা বাস্তবায়িত হয়নি।
বিশ্লেষকদের মতে, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির এই বিরোধ বৈশ্বিক বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





