রাশিয়ার কুরস্ক পারমাণবিক কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলার পর আগুন, নিরাপত্তা স্বাভাবিক


প্রকাশিত: ০৬:১৫ ২৪ আগস্ট ২০২৫
রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার (২৪ আগস্ট) ভোরে হামলার পর বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। প্রতিষ্ঠানটির প্রেস সার্ভিস জানিয়েছে, ইউক্রেনীয় হামলায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে একটি চুল্লির উৎপাদন ৫০% কমে গেছে।
বর্তমানে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ৩টি ইউনিট চালু রয়েছে। হামলার শিকার ইউনিটটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। প্ল্যান্ট এবং আশেপাশের এলাকার বিকিরণের মাত্রা স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, সামরিক কার্যক্রমের কারণে একটি ট্রান্সফরমারে আগুন লেগেছে এমন প্রতিবেদনের সঙ্গে তারা অবগত। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, “প্রতিটি পারমাণবিক স্থাপনা সর্বদা সুরক্ষিত রাখতে হবে।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত রাতে তাদের বাহিনী ১৩টি অঞ্চলে ৯৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। কুরস্কের গভর্নর আলেকজান্ডার খিনস্টাইন সতর্ক করে বলেছেন, এই ধরনের হামলা পারমাণবিক নিরাপত্তার জন্য হুমকি এবং আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনও এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ১৯টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে এবং কুরস্ক শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে, ইউক্রেনীয় সীমান্ত থেকে ৯৩ কিলোমিটার দূরে অবস্থিত। গত বছরের ৬ আগস্ট ইউক্রেনীয় সেনারা এই অঞ্চলে অনুপ্রবেশ শুরু করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



