নোবেল পেতে নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন দিলেন ট্রাম্প!


প্রকাশিত: ০৯:০০ ১৬ আগস্ট ২০২৫
নোবেল শান্তি পুরস্কার পেতে এবার সরাসরি তদবিরে নামলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, নরওয়ের একটি জাতীয় দৈনিক ডাগেনস নায়েরিংস্লিভ–এর বরাতে জানা গেছে, ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলেনবার্গকে ফোন করে নিজেই নোবেল পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুলাইয়ে শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার সময় ট্রাম্প সরাসরি বলেন, তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার চান। এর আগে ইসরায়েল, পাকিস্তান এবং কম্বোডিয়া তার নাম নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিল। তবে এবার তিনি নিজেই নরওয়ের একজন মন্ত্রীর কাছে দাবি জানালেন যে তিনি নোবেলের যোগ্য।
তবে প্রকাশিত তথ্যে কোনো নির্দিষ্ট সূত্রের নাম উল্লেখ করা হয়নি। এ বিষয়ে নোবেল কমিটি কিংবা হোয়াইট হাউসের কোনো মন্তব্যও পাওয়া যায়নি।
অন্যদিকে, অর্থমন্ত্রী স্টলেনবার্গ জানিয়েছেন, ট্রাম্পের ফোন মূলত নরওয়ের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে করা হয়েছিল এবং আলোচনার বিষয় ছিল শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা। তিনি আরও বলেন, কথোপকথনের বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।
প্রসঙ্গত, নরওয়ের নোবেল কমিটি প্রতি বছর বিভিন্ন যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম বিবেচনা করে শান্তি পুরস্কার ঘোষণা করে। তবে ট্রাম্প সরাসরি নরওয়ের মন্ত্রীকে ফোন দিয়ে নিজের প্রস্তাব রাখায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




