দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের চবি আলাওল হলে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু


প্রকাশিত: ০২:১৪ ৩ নভেম্বর ২০২৫
দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে চালু হয়েছে উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আলাওল হল সংসদের নবনির্বাচিত ছাত্র প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন আবাসিক হল আলাওল হল, যা প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। বর্তমানে এখানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বসবাস করছেন। দীর্ঘদিন ধরে ইন্টারনেট সেবার অস্থিতিশীলতায় শিক্ষার্থীরা অনলাইন ক্লাস, গবেষণা ও শিক্ষা কার্যক্রমে ভোগান্তির মুখে ছিলেন।
এই স্টারলিংক ইন্টারনেট সেবা বাস্তবায়নে অর্থায়ন করেছেন চট্টগ্রাম নগরীর খুলশীতে অবস্থিত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও বিএনপির বর্ষীয়ান নেতা আবদুল্লাহ আল নোমানের সন্তান সাঈদ আল নোমান তূর্য।
আলাওল হল সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জি.এস) নূর নবী বলেন,
“দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যা সমাধানে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা বিকল্প হিসেবে স্টারলিংক ইন্টারনেট চালু করেছি। এখন আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দিন বলেন,
“প্রথমেই ধন্যবাদ জানাই আলাওল হলের নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের। চাকসু নির্বাচনের পরপরই তারা শিক্ষার্থীদের ইন্টারনেট সমস্যার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করেছে এবং স্টারলিংক ইন্টারনেট চালুর মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান করেছে।
যদিও আগে থেকেই ইন্টারনেট সংযোগ ছিল, তা পর্যাপ্ত ছিল না। নতুন এই সেবা একটি অতিরিক্ত ও কার্যকর সংযোগ হিসেবে কাজ করবে। ছাত্র প্রতিনিধি থাকলে সবচেয়ে বড় সুবিধা হলো তারা শিক্ষার্থীদের পাশে থাকে, সমস্যাগুলো বোঝে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাধানে ভূমিকা রাখে।
আমি নিজেও একসময় আলাওল হলের শিক্ষার্থী ছিলাম। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ঐতিহ্যবাহী হল, যা আজও আমার প্রাণের জায়গা। ছাত্র প্রতিনিধিরা এখন যেভাবে বাইরের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি জানতে পেরেছি, সাঈদ আল নোমান এই উদ্যোগে আর্থিক সহায়তা করেছেন—এটি একটি দৃষ্টান্ত।”
আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ নুহাত বলেন,
“আগে ইন্টারনেট সমস্যার কারণে বাইরে থেকে প্যাকেজ কিনে ব্যবহার করতে হতো। এখন যদি সংযোগ স্থিতিশীল থাকে, তাহলে বাইরে থেকে নিতে হবে না— এতে খরচও কমবে।”
বিজ্ঞাপন
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী