জাতীয় দুর্যোগের মুহূর্তেও আত্মগোপনে ডা. সামন্ত লাল, কেন?


প্রকাশিত: ০৯:০৫ ২২ জুলাই ২০২৫
জাতীয় দুর্যোগের মুহূর্তে যখন দেশের শতাধিক মানুষ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তখন দেশের বার্ন চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের অনুপস্থিতি মানুষকে বিস্মিত করছে। যিনি নিজেই এই চিকিৎসা শাখার ভিত গড়ে তুলেছেন, যিনি বহু আন্তর্জাতিক প্রশংসা পেয়েছেন, সেই মানুষটিই এখন আত্মগোপনে! দেশের সবচেয়ে বড় বার্ন দুর্ঘটনার সময় তাকে কোথাও দেখা যাচ্ছে না। অথচ এমন মুহূর্তে তার উপস্থিতি ও নেতৃত্ব অনেক প্রাণ বাঁচাতে পারত।
দুঃখজনক হলেও সত্য, সাম্প্রতিক সময়ে ডা. সামন্ত লাল নানা বিতর্কে জড়িয়েছেন। রাজনৈতিক পরিচয়ে সুবিধা নেওয়া, দলীয় পদে থাকা সত্ত্বেও চিকিৎসা কাজে নিরপেক্ষ থাকার দাবি, এমনকি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এখন যখন জাতি তাকে দায়িত্ব পালনে দেখতে চায়, তখন তিনি নিঃশব্দ। তিনি কী শুধু সম্মানের আশ্রয়ে থেকেছেন? নাকি রাজনৈতিক ঝুঁকি এড়াতে নিজেই সরে গেছেন? এই প্রশ্ন আজ জনমনে।
অনেকেই বলছেন, যদি সত্যিই তিনি নির্দোষ হন, তাহলে সামনে এসে নিজের অবস্থান পরিষ্কার করুন। কিন্তু তিনি না কারও সামনে আসছেন, না কোনো বিবৃতি দিচ্ছেন। ফেসবুকজুড়ে গুজব—তিনি গ্রেপ্তার, বা তিনি বিদেশে, আবার কেউ বলছেন তিনি নিজ বাসায় আছেন। কিন্তু এসবের কোনো সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না। এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য আসেনি।
এই নিরবতা এবং পালিয়ে থাকার আচরণ একজন দায়িত্বশীল চিকিৎসকের সঙ্গে যায় না। বরং এতে জনগণের মধ্যে বিভ্রান্তি ও আস্থা হ্রাস পাচ্ছে। যিনি বার্ন ইউনিট গড়ে তুলেছেন, তার পক্ষেই কি এমন সংকটে পিছু হটে যাওয়া মানায়? নাকি তার অতীত সব অবদান এখন শুধুই স্মৃতি?
জনগণ আজ প্রশ্ন তুলছে—ডা. সামন্ত লাল কি একজন দায়িত্ববান চিকিৎসক, নাকি সুবিধাবাদী একজন সুযোগসন্ধানী? তিনি কি নিজের সম্মান রক্ষায় ব্যস্ত, না কি এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে সত্যিকারের চিকিৎসকের ভূমিকা পালনে অপারগ? একজন জাতীয় সম্পদকেও যদি রাজনৈতিক কারণে আত্মগোপনে যেতে হয়, তাহলে এ রাষ্ট্রযন্ত্র ও নেতৃত্ব কতটা ব্যর্থ তা কি বলার অপেক্ষা রাখে?
বিজ্ঞাপন
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা