৬৮ বারের মতো স্বেচ্ছায় রক্তদান করে সাংবাদিক সনমের অনন্য দৃষ্টান্ত

৬৮ বারের মতো অসহায় মুমুর্ষ রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান করলেন পাবনার পরিচিত মুখ সাংবাদিক ছিফাত রহমান সনম। এর মাধ্যমে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে শনিবার (০২ নভেম্বর) পাবনার সন্ধানী ডোনার ক্লাব আয়োজিত অনুষ্ঠানে তিনি এই রক্তদান করেন।
সাংবাদিক সনম পাবনা থেকে প্রকাশিত দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ও সন্ধানী ডোনার ক্লাব পাবনার সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক। লেখক হিসেবেও তার সুখ্যাতি রয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধানী ডোনার ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডা. ইফতেখার মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান আহমেদ অরুন, সাবেক প্রচার সম্পাদক আমিনুল ইসলাম টিপু, ইসমাইল হোসেন, রোজি খাতুনসহ অন্যান্যরা অংশ নেন।
পাবনার সন্ধানী ডোনার ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডা. ইফতেখার মাহমুদ বলেন, ‘১৯৮৮ সালের ১৭ জুলাই ক্লাবটির যাত্রা শুরুর পর গত ৩৩ বছরে প্রায় ৭০ হাজার রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেছে এখানকার কর্মীরা। সাংবাদিক ছিফাত রহমান সনম তাদের মধ্যে অন্যতম। এই মানুষটি ৬৮ বার রক্তদান করলেন। তার প্রতি শুভ কামনা।’
এক প্রতিক্রিয়ায় ছিফাত রহমান সনম সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়ে বলেন, ’মানবিক মূল্যবোধ ও মানসিক আত্মতৃপ্তি থেকেই মূলত কাজ করি। মানুষের পাশে থাকতে পেরে ভালো লাগে। সকলকে নিজ নিজ পরিসর থেকে অসহায় মানুষের খেদমতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।’
উল্লেখ্য, সাংবাদিক ছিফাত রহমান সনম (৪৭) পাবনা শহরের দিলালপুরের টাউন হলপাড়ার বাসিন্দা পাবনা পৌরসভার সাবেক স্যানিটারী ইন্সপেক্টর মরহুম আজিজুর রহমানের ছেলে।
তিনি পাবনা প্রেসক্লাব, বনমালী ইনস্টিটিউট, আঞ্জুমান মুফিদুল ইসলাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সন্ধানী ডোনার ক্লাব, গণশিল্পী সংস্থা, স্বপ্নের বাক্স ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িয়ে আছেন।
জাতীয় শিশু কিশোর সংগঠন কলকাকলী কচিকাঁচার মেলা পাবনা শাখার সংগঠকের দায়িত্ব পালন করেছের সনম। গণশিল্পী সংস্থার শিল্পী হিসেবে বেশ কয়েকটি পথ নাটকে অভিনয় করেছেন। আবৃত্তিকার ও উপস্থাপক হিসেবে জেলা জুড়ে পরিচিতি রয়েছে তার।
ছিফাত রহমান সনম পাবনা প্রেসক্লাবে একাধিকবার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। ক্রীড়া সম্পাদক হিসেবেও নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন এই ক্লাবের। সাধারণ মানুষের কল্যাণে লেখনীর মাধ্যমে দক্ষতার স্বীকৃতি স্বরূপ ২০০৭ সালে লাভ করেন রোটারী অ্যাওয়ার্ড। নারীর ক্ষমতায়নে এবং নারী পুরুষের সমান অধিকার সংক্রান্ত প্রতিবেদনের জন্য ২০০৭ ও ২০০৮ সালে পরপর দুইবার এফপিএবি-এর জাতীয় পুরস্কার লাভ করেন তিনি।
জাতীয় পর্যায়ে প্রকাশিত ছিফাত রহমান সনমের লেখা বেশ কিছু প্রবন্ধ সমাদৃত হয়েছে পাঠক মহলে। ইতোমধ্যেই তার ১৪টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার কবিতা আকৃষ্ট করেছে পাঠকদের। সরলা তার একাদশ কাব্যগ্রন্থ। ২০১১ সালে ও ২০১৩ সালে পাবনার একুশে বইমেলায় সর্বোচ্চ সংখ্যক বই বিক্রি হওয়ায় তাকে প্রদান করা হয় সেরা লেখক পুরস্কার।
বিজ্ঞাপন
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
