সরকারি কর্মচারীদের জিপিএফ–সিপিএফে সুদের হার অপরিবর্তিত, কত টাকায় কত শতাংশ মিলবে


প্রকাশিত: ০৫:২৩ ১৯ জানুয়ারী ২০২৬
সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিলে (সিপিএফ) জমা রাখা অর্থের ওপর বিদ্যমান সুদের হার বহাল রেখেছে সরকার। নতুন করে কোনো পরিবর্তন না এনে আগের মতোই ১১ থেকে ১৩ শতাংশ সুদ কার্যকর থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রোববার (১৮ জানুয়ারি) এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জিপিএফ ও সিপিএফে জমাকৃত টাকার পরিমাণ অনুযায়ী ধাপে ধাপে সুদের হার নির্ধারিত থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ লাখ টাকা পর্যন্ত জমার বিপরীতে সুদের হার থাকবে সর্বোচ্চ ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে সুদ দেওয়া হবে ১২ শতাংশ হারে। আর ৩০ লাখ ১ টাকা বা তার বেশি জমার ওপর সুদের হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ।
উল্লেখ্য, একসময় সরকারি কর্মচারীরা জিপিএফ ও সিপিএফে জমা রাখা টাকার বিপরীতে ১৩ থেকে ১৪ শতাংশ পর্যন্ত সুদ পেতেন। তবে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের সময়ে এই হার কমিয়ে ১১ থেকে ১৩ শতাংশে নামিয়ে আনা হয়। সেই সময় নির্ধারিত হারই এখন পর্যন্ত বহাল রয়েছে।
সরকারি কর্মচারীদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তার অন্যতম ভরসা জিপিএফ ও সিপিএফ। সুদের হার অপরিবর্তিত থাকায় অনেক কর্মচারী স্বস্তি প্রকাশ করলেও, বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে কেউ কেউ আরও বেশি সুদের প্রত্যাশাও করছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




