বেনাপোলে ডিমের বাজারে উত্তাপ, দেখার কেউ নেই

যশোেরের শার্শা উপজেলা বেনাপোল আবারও অস্থির ডিমের বাজার। সরবরাহ সংকটের অজুহাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যটির দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। দাম বাড়ার কারণ হিসেবে পরস্পরকে দুষছেন ক্ষুদ্র খামারি, করপোরেট প্রতিষ্ঠানসহ বড় কারবারিরা। মূল্য নিয়ন্ত্রণে সরকার দাম বেঁধে দিলেও বাজারে সে দামে ডিম মিলছে না।
গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরায় ডিমের ডজন বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। পাইকারি ডিম ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে বেশিরভাগ ডিমের সরবরাহ হয় যশোরর আফিল লেয়ার ফাম ও ঝিকরগাছা বিসমিল্লাহ ডিমঘর এবং চাঁদ এগ্রো থেকে। সরবরাহ যশোর থেকে হলেও বাজারের নিয়ন্ত্রণ করে। তারা উপজেলা ব্যবসায়ীদের কত টাকা দরে ডিম বিক্রি করবেন, সেটি জানিয়ে দেন। সেই মতে বাজার নিয়ন্ত্রিত হয়। অপরদিকে বেনাপোল পৌরসভা ভোক্তারা বলছেন, ডিমের বাজার দীর্ঘদিন ধরে বাড়তি। প্রশাসনের অভিযানের পরেও ডিমের বাজার নিয়ন্ত্রণে আসছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে পাইকারিতে ১শ পিস ডিম বিক্রি হচ্ছে ১ হাজার ২৮০টাকা। অর্থাৎ প্রতি পিস ডিমের দাম পড়ছে ১২টাকা ৬৬পয়সা । ডজনে প্রায় ১৫২ঞটাকা। এদিকে খুচরা বাজারে গতকাল সেই ডিম বিক্রি হয় প্রতি ডজন ১৬৮ টাকায়। প্রতি পিসের দাম ১৪ টাকা । অর্থাৎ পাইকারির তুলনায় প্রতি পিস ডিম ১ টাকা ৩৪ পয়সা বেশি দামে বিক্রি হচ্ছে।
বেনাপোল বাজার এলাকার একজন পাইকারি ডিম ব্যবসায়ী বলেন, ডিম কত দামে বিক্রি করতে হবে, সেটি আমাদের মোবাইলে এসএমএসে জানিয়ে দেন যশোর ও ঝিকরগাছা ব্যবসায়ীরা। সেই দামে আমরা ডিম বিক্রি করি। অপরদিকে পাইকারি বাজারের খোঁজ নিয়ে খুচরা ব্যবসায়ীরাও একইভাবে দাম বাড়িয়ে দেন।
কথা হয় ক্রেতা মোহাম্মদ রফিকুল ইসলাম সাথে তিনি জানান , ১৫ দিন আগে আমরা প্রতিডিম ১১-১২টাকায় কিনছি । এখন ডিমের দাম ১৪ টাকা ৫০ পয়সা নিচ্ছে দোকানদার। তারা বলছে বাজারে ডিম সংকট তাই ডিমের দাম বেশি।
খুচরা ডিম বিক্রেতা আব্দুস সালাম ও হাফিজুর রহমান বলেন, আমরা পাইকারি বাজার থেকে প্রয়োজন মতো ডিম এনে বিক্রি করি। পাইকারি বাজারে ডিমের দাম উঠানামার সাথে খুচরা বাজারে ডিমের দাম বাড়া কমার কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া





