এবার ওটিটিতে আসছে ‘কল্কি’


প্রকাশিত: ০৪:৩৩ ১৮ আগস্ট ২০২৪
যারা সিনেমা হলে যেয়ে ‘কল্কি ২৮৯৮ এডি’ দেখতে পারেননি, তাদের জন্য সুখবর। এবার ওটিটিতেই আসছে ব্লকবাস্টার এই ছবিটি। এদিকে ছবিটির হিন্দি সংস্করণ খুব শীঘ্রই দেখা যাবে নেটফ্লিক্সে। সঙ্গে অন্যান্য ভাষার সংস্করণ আসছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
শোনা যাচ্ছে, আগামী ২২ আগস্ট ওটিটিতে মুক্তি পেতে চলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। শনিবার এই ঘোষণাই করেছে দুই স্ট্রিমিং প্ল্যাটফর্ম।
নেটফ্লিক্স তাদের প্ল্যাটফর্মে ছবি মুক্তির কথা প্রকাশ করে লেখে, ‘যুগের সবচেয়ে বড় ব্লকবাস্টার আসতে চলেছে নেটফ্লিক্সে। ২২শে আগস্ট দেখুন ‘কল্কি ২৯৮৯ এডি’ এর হিন্দি সংস্করণ।’
অ্যামাজন প্রাইম ভিডিও ঘোষণা করেছে, আগামী ২২ আগস্ট অ্যামাজন প্রাইম ভিডিওতে আসছে ‘কল্কি ২৮৯৮ এডি’। পরে ছবিটির তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় ডাব করা সংস্করণ এবং তার আসল তেলেগু ভাষায় এই প্ল্যাটফর্মে স্ট্রিম করা হবে।
নাগ অশ্বিন পরিচালিত, ‘কল্কি ২৮৯৮ এডি’ দারুণভাবে ভারতীয় পৌরাণিক কাহিনীর সঙ্গে বৈজ্ঞানিক কল্পকাহিনীকে মিশ্রিত করে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটিতে রয়েছে একগুচ্ছ কলাকুশলীরা যার মধ্যে রয়েছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চন। এছাড়াও ছবিতে রয়েছেন দিশা পাটানি, ব্রহ্মানন্দম, শাশ্বত চ্যাটার্জি, রাজেন্দ্র প্রসাদ, কমল হাসান সহ আরও অনেকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




