‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী


প্রকাশিত: ০১:২১ ২১ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় জুটি বেঁধেছেন টালিউড তারকা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নতুন সিনেমা ‘দেশু ৭’-এর প্রচারণায় প্রকাশিত তাদের ঘনিষ্ঠ কিছু ছবি এবং শুভশ্রীর একটি ক্যাপশন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের আলোচনায় এসেছে একসময়ের জনপ্রিয় এই জুটি।
শুভশ্রী সম্প্রতি দেবের সঙ্গে বেশ কয়েকটি রোমান্টিক ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ ক্যাপশনটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা।
তবে এই লাইনটি ‘দেশু ৭’-এর প্রথম রোমান্টিক গান ‘তোর শুধু তোর’-এরই অংশ। ফলে পোস্টটিকে সিনেমার প্রচারণার অংশ হিসেবেই দেখা হচ্ছে। তাদের ব্যক্তিগত সম্পর্ক নতুন করে শুরু হয়েছে—এমন কোনো নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দেশু ৭’-এর ‘তোর শুধু তোর’ গান। লাদাখ-কাশ্মীরের পাহাড়ি পরিবেশে ধারণ করা গানটিতে দেব ও শুভশ্রীর পর্দার রসায়ন দর্শকের নজর কেড়েছে। গান প্রকাশের পর থেকেই তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
এর মধ্যেই নতুন ফটোশুটে কখনো শুভশ্রীকে দেবকে জড়িয়ে থাকতে দেখা গেছে, আবার কোনো ছবিতে দেবের বুকে মাথা রেখে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী। এসব ছবি তাদের পুরোনো অনস্ক্রিন রসায়নের স্মৃতিও ফিরিয়ে এনেছে ভক্তদের মধ্যে।
দেব ও শুভশ্রী একসময় বাস্তব জীবনেও সম্পর্কে ছিলেন বলে ভারতীয় বিনোদনমাধ্যমে বহুবার খবর প্রকাশিত হয়েছে। পরে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং দুজন নিজেদের ব্যক্তিগত জীবনে আলাদা পথে এগিয়ে যান।
দীর্ঘ সময় পর আবার একসঙ্গে কাজ করায় তাই স্বাভাবিকভাবেই তাদের নিয়ে দর্শকের আগ্রহ বেড়েছে। এর আগে ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর পর্দায় তাদের পুনর্মিলনও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
বর্তমানে ‘দেশু ৭’-এর প্রচারণায় দেব-শুভশ্রীর একের পর এক ছবি ও ভিডিও প্রকাশ পাচ্ছে। আর সেই প্রচারণার রোমান্টিক আবহই তাদের পুরোনো সম্পর্কের গল্পকে আবার সামনে এনে দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন



