কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি


প্রকাশিত: ০৩:২৭ ৩০ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়ি শুটিংয়ের জন্য বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার পর স্থাপনাটির কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। শুটিং শেষে অস্থায়ী স্থাপনা খুলে নেওয়ার সময় মূল ভবনের কয়েকটি অংশ ভেঙে পড়ে বলে দাবি করেছেন স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ সংশ্লিষ্টরা।
ঐতিহাসিক স্থাপনাটি দ্রুত সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি ঘটনার তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
সংবাদ সম্মেলনে ক্ষয়ক্ষতির অভিযোগ
শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস।
তিনি বলেন, সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের বড় সরদার বাড়ি প্রায় ৫০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক স্থাপনা। মুঘল স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত এই ভবনটি সম্প্রতি শুটিংয়ের জন্য কোক স্টুডিওর কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়।
শাহেদ কায়েসের অভিযোগ, শুটিং শেষে অস্থায়ী স্থাপনা খুলে নেওয়ার সময় মূল ভবনের কয়েকটি অংশ ভেঙে পড়ে। এতে ঐতিহাসিক স্থাপনাটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
দ্রুত সংস্কার ও তদন্তের দাবি
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বড় সরদার বাড়ি দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নসম্পদ। তাই এর ক্ষয়ক্ষতির বিষয়টি দ্রুত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
তাদের আশঙ্কা, ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কার করা না হলে স্থাপনাটির আরও ক্ষতি হতে পারে। এ কারণে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ক্ষতিগ্রস্ত অংশগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে সংস্কারের দাবি জানান তারা।
একই সঙ্গে বড় সরদার বাড়িকে এর ঐতিহাসিক নকশা ও কাঠামো অনুযায়ী আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের আহ্বান
বক্তারা ভবিষ্যতে দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোতে বাণিজ্যিক শুটিং বা অন্যান্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। ঐতিহাসিক স্থাপনার কাঠামো ও প্রত্নমূল্য যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে কার্যকর সংরক্ষণ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
চারু ও কারুশিল্পীদের সুযোগ-সুবিধা নিয়েও অভিযোগ
সংবাদ সম্মেলনে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের চারু ও কারুশিল্পীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
বক্তারা সংশ্লিষ্ট শিল্পীদের যথাযথ মর্যাদা, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম




