ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়


প্রকাশিত: ১১:৫০ ২৫ আগস্ট ২০২৬
জনপ্রিয় সাসপেন্স-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’-এর তৃতীয় ও চূড়ান্ত কিস্তি ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে ফিরছেন অজয় দেবগন। আগের দুই সিনেমায় বিজয় সালগাঁওকর চরিত্রে দর্শকদের মুগ্ধ করার পর এবারও একই চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন অজয় দেবগন। পোস্টারে তার চরিত্রের দৃঢ় উপস্থিতির পাশাপাশি রয়েছে পরিবারের প্রতি দায়বদ্ধতার ইঙ্গিতবাহী একটি সংলাপ। ফলে তৃতীয় কিস্তিতে বিজয় সালগাঁওকর কীভাবে নতুন সংকট মোকাবিলা করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ প্রযোজনা করছে স্টার স্টুডিও১৮ ও প্যানোরামা স্টুডিওস। সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক পাঠক। গল্প ও চিত্রনাট্যে রয়েছেন অভিষেক পাঠক, আমিল কীয়ান খান ও পারভেজ শেখ। অজয় দেবগনের পাশাপাশি টাবু, শ্রেয়া সরণ ও রজত কাপুর নিজেদের আগের চরিত্রে ফিরছেন। নতুন চরিত্রে থাকছেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত।
২০১৫ সালে মোহনলাল অভিনীত মালয়ালাম সিনেমার হিন্দি রিমেক হিসেবে ‘দৃশ্যম’-এর যাত্রা শুরু হয়। অজয় দেবগন অভিনীত প্রথম কিস্তি দর্শকদের ব্যাপক প্রশংসা পায় এবং বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ আরও বড় সাফল্য পায় এবং বিশ্বব্যাপী প্রায় ৩৪২ কোটি রুপি আয় করে। এবার তৃতীয় কিস্তিতে বিজয় সালগাঁওকর ও তার পরিবারের গল্প কোন পরিণতিতে পৌঁছায়, সেটিই দেখার অপেক্ষা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



