শিক্ষার্থী আন্দোলনে অরিজিৎ সিংয়ের প্রতিবাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন


প্রকাশিত: ১১:৪৭ ২২ জুলাই ২০২৬
দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন দমনে পুলিশি লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানান এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২০ জুলাই) ‘চলো সংসদ’ কর্মসূচির সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে।
এর পরপরই নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান অরিজিৎ।
এক পোস্টে তিনি লেখেন, শিক্ষার্থীদের ওপর এমন আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
আরেকটি পোস্টে রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি জবাবদিহিতার প্রশ্ন তোলেন। সর্বশেষ এক বার্তায় তিনি লেখেন, সবকিছুর হিসাব রাখা হবে এবং পরিবর্তনই একমাত্র স্থায়ী বিষয়।
শিক্ষা খাতের অনিয়ম নিয়ে আন্দোলন
ভারতে শিক্ষা খাতে অনিয়ম এবং বিশেষ করে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন চলছে।
শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সমাজকর্মী সোনম ওয়াংচুকও আন্দোলনে যুক্ত হন। তিনি যন্তর মন্তরে অনশন শুরু করলে পরে পুলিশ তাকে সরিয়ে হাসপাতালে ভর্তি করে।
আরও তারকার সমর্থন
অরিজিৎ সিংয়ের পাশাপাশি বলিউডের আরও কয়েকজন তারকা শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন হৃতিক রোশন, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, প্রকাশ রাজ, দিলজিৎ দোসাঞ্জ, বীর দাস, দিয়া মির্জা, সোনাক্ষী সিনহা ও জিনাত আমান।
তারা শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের সমালোচনা করে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছেন।
সাধারণত রাজনৈতিক বিষয়ে খুব বেশি মন্তব্য করেন না অরিজিৎ সিং। তবে শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের ঘটনায় তাঁর প্রকাশ্য প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




