২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ

২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ

প্রকাশিত: ০৩:২৩ ১০ জুলাই ২০২৬
আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্ট। তার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের আনুষ্ঠানিক ঘোষণায় কনসার্টের তারিখ ও শিল্পীদের তালিকা নিশ্চিত করা হয়েছে।
আতিফ আসলামও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা সফরের খবর জানিয়েছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে বসবে এই সংগীত আয়োজন। কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়েছে।
দর্শকেরা তিনটি ক্যাটাগরিতে টিকিট সংগ্রহ করতে পারবেন। অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার দুপুর ২টায় খুলে দেওয়া হবে। মূল পরিবেশনা শুরু হওয়ার কথা বিকেল ৫টায় এবং চলবে রাত ১০টা পর্যন্ত। নিরাপত্তার কারণে সন্ধ্যা ৬টার পর গেট বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান জানিয়েছেন, দীর্ঘ অপেক্ষার পর আয়োজনটি বাস্তব রূপ পেতে যাচ্ছে। এটি শুধু একটি কনসার্টে সীমাবদ্ধ না থেকে দেশি ও বিদেশি শিল্পী এবং দর্শকদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন তারা।
২০২৫ সালের স্থগিত হওয়া কনসার্টের যেসব দর্শক টিকিট কিনেছিলেন এবং অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। মেইন স্টেজের ওয়েবসাইটে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পুরোনো টিকিটের তথ্য জমা দিলে যাচাই শেষে নতুন টিকিট দেওয়া হবে। অতিরিক্ত অর্থ ছাড়াই সেই টিকিট দর্শকের ঠিকানায় পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।
যারা আগে রিফান্ডের আবেদন করেও অর্থ ফেরত পাননি, তারাও আবেদন প্রত্যাহার করে নতুন কনসার্টের টিকিট নেওয়ার সুযোগ পাবেন। প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর তাদের নামেও নতুন টিকিট ইস্যু করা হবে।
কনসার্টটি প্রথমে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আয়োজনের কথা ছিল। তবে প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তাসংক্রান্ত জটিলতায় শেষ মুহূর্তে অনুষ্ঠানটি হতে পারেনি। আয়োজকরা তখন জানিয়েছিলেন, আয়োজন বাতিল না করে নতুন তারিখে কনসার্টটি করা হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আগামী ২৪ জুলাই আতিফ আসলামকে নিয়ে ঢাকায় নতুন করে আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




