জীবনের প্রথম জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান


প্রকাশিত: ০৪:০৬ ১৫ সেপ্টেম্বর ২০২৫
বলিউডের কিং খান শাহরুখ খান তার অভিনয় জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম জাতীয় পুরস্কারের স্বীকৃতি আসছে তাঁর ঝুলিতে। ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘জাওয়ান’–এর জন্যই এ সম্মান পাচ্ছেন তিনি।
শাহরুখ খানের নিকটজনরা জানিয়েছেন, দীর্ঘদিনের অপেক্ষার পর জাতীয় পুরস্কারের স্বীকৃতি পেয়ে তিনি আবেগে ভাসছেন। এই অর্জন তাঁর ভক্ত-অনুরাগীদের কাছেও এক বিশেষ আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
এরই মধ্যে পোল্যান্ডে ব্যস্ত শুটিং করছিলেন শাহরুখ। সেখানেই চলছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তাঁর নতুন সিনেমা ‘কিং’–এর কাজ। এই ছবির বিশাল বাজেট, নতুন লুক এবং তারকাখচিত কাস্ট নিয়ে বলিউডে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু হঠাৎ করেই সব কাজ পিছিয়ে দিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ।
বলিউড সূত্রে জানা গেছে, আগামী ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান। জীবনের প্রথম জাতীয় পুরস্কার সরাসরি রাষ্ট্রপতির হাত থেকে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। তাই ব্যস্ত সূচি থেকে সময় বের করে পোল্যান্ড থেকে দেশে ফিরছেন কিং খান।
শাহরুখের ঘনিষ্ঠজনরা আরও জানিয়েছেন, এই পুরস্কার তাঁর কাছে শুধু একটি স্বীকৃতি নয়, বরং তিন দশকের পরিশ্রম, সংগ্রাম এবং দর্শকের ভালোবাসার প্রতি এক মূল্যবান সম্মাননা। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে এই ঐতিহাসিক মুহূর্তে তাঁকে জাতীয় সম্মান গ্রহণ করতে দেখা যাবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




