আকাশপথে প্রেমের বার্তা—শাকিবের পাশে মিষ্টি জান্নাত!


প্রকাশিত: ০১:২৫ ২ জুন ২০২৫
জীবনের তৃতীয় বিয়ে নিয়ে গত বছর বেশ আলোচনায় ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শোনা গিয়েছিল, নায়কের পরিবার এক ডাক্তার মেয়েকে বউ হিসেবে দেখতে চাইছেন। তখন থেকেই গুঞ্জন ওঠে—চিত্রনায়িকা ও দন্ত চিকিৎসক মিষ্টি জান্নাতই সেই সম্ভাব্য পাত্রী। কারণ ঢাকাই সিনেমার নায়িকাদের মধ্যে মিষ্টিই একমাত্র যিনি চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত।
তখন থেকেই অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলেন। অনেকে ধরে নেন, শাকিবের সঙ্গে কোনো বিশেষ সম্পর্কেই জড়িয়েছেন মিষ্টি জান্নাত। যদিও গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন মিষ্টি, তবে কখনোই পুরোপুরি স্পষ্ট কিছু জানাননি। বরং রহস্য রেখে বলেছিলেন—“শাকিবের সঙ্গে কিছু একটা হলেও হতে পারে, সময়ই সব বলবে।”
এতদিনের সেই গুঞ্জনের আগুনে নতুন করে ঘি ঢাললেন মিষ্টি জান্নাত নিজেই। রোববার মধ্যরাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি এবং শাকিব খান একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন। ছবির ক্যাপশনে মিষ্টি লিখেন, “Love Love ❤️”—যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করছেন, অপু বিশ্বাস ও শবনম বুবলীর পর এবার মিষ্টি জান্নাত শাকিবের জীবনে তৃতীয় নারী হতে যাচ্ছেন! আবার কেউ কেউ বলছেন, তারা হয়তো সহকর্মী হিসেবে কোথাও কাজের জন্য যাচ্ছেন। তবে ছবির কোথাও গন্তব্য বা প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করা হয়নি।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। এরপর থেকে নিয়মিত কাজ করছেন সিনেমায়। পাশাপাশি একজন পেশাদার দন্ত চিকিৎসক হিসেবেও তার পরিচিতি রয়েছে। এই দ্বৈত পরিচয়ের কারণেই শাকিবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অতিরিক্ত কৌতূহল তৈরি হয়।
শেষ পর্যন্ত এই সফরের পেছনে প্রেম, বিয়ে না কি শুধুই পেশাদারিত্ব—তা এখনো অজানা। তবে ভক্তরা অপেক্ষায় আছেন, এই রহস্যের জবাব জানতে। আর সবার মুখে এখন একটাই প্রশ্ন—তবে কি এবার সত্যি কিছু একটা হতে যাচ্ছে?
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




