মার্কিন অভিনেত্রীকে বিয়ে করছেন জায়েদ খান!

প্রকাশিত: ০১:০০ ২ মে ২০২৫
মানুষ চোখের আড়ালে থাকলে কত কিছুই না রটে! এ কথার বাস্তব প্রমাণ যেন হয়ে উঠেছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রায় এক বছর ধরে দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। কবে ফিরবেন—তা নিয়েও নেই কোনো নির্দিষ্ট খবর। এই দীর্ঘ অনুপস্থিতিতে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনার যেন শেষ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে গত দুদিন ধরে ছড়িয়ে পড়েছে একটি গুঞ্জন—মার্কিন প্রবাসী এক অভিনেত্রীকে বিয়ে করেছেন জায়েদ খান, এবং লুকিয়ে সংসারও করছেন সেখানে! যদিও এ নিয়ে এখনো কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি, তবুও খবরটি নিয়ে আলোচনা তুঙ্গে।
গুঞ্জনের পালে হাওয়া লাগার আরেকটি কারণ—অভিনেতার নিজ থেকেই এসব বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য না করা। তবে শেষমেশ মুখ খুললেন জায়েদ খান। এক সংবাদমাধ্যমে তিনি জানান, “আমি নিজেই ফেসবুকে দেখলাম আমি বিয়ে করেছি! সেখানে আবার লেখা, স্ত্রীসহ দুবাইয়ে হানিমুনে যাবো।”
তবে গুঞ্জনের সবকিছুকে অস্বীকার করে জায়েদ খান বলেন, “আসলে আমি তো বিয়েই করিনি। এখানে (যুক্তরাষ্ট্রে) এসে কিছু নতুন প্রজেক্টের কাজ করছি। আর নিজেকে সময় দিচ্ছি।”
তিনি আরও যোগ করেন, “এই গুঞ্জনে আমি বিব্রত বোধ করলেও খানিকটা মজাও পেয়েছি।”
জায়েদ খানের এই ব্যাখ্যার পরও রহস্যের কুয়াশা পুরোপুরি কাটেনি। ভক্তরা এখন অপেক্ষায়—নায়কের নতুন প্রজেক্ট আর তার ফেরার দিনক্ষণ জানার জন্য।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




