প্রসেনজিৎকে বিয়ে করতে চেয়েছিলাম: শুভশ্রী!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১২:১৭ ৯ ফেব্রুয়ারী ২০২৫
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তার অভিনয় জীবনে ১৮ বছর পূর্ণ করেছেন। এই বিশেষ দিনটি তিনি তার অনুরাগীদের সঙ্গে কাটালেন এবং তাদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এতদিনের অভিনয় জীবনে শুভশ্রী যে সাফল্য অর্জন করেছেন, তা তার জন্য গুরুত্বপূর্ণ হলেও, তিনি সর্বদা ভালো একজন মানুষ হতে চেয়েছেন।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলেন, "সিনেমা আমার জীবন নয়, জীবনের একটা অংশ। এই অংশে আমি অনেক কিছু পেয়েছি, সবচেয়ে বেশি পেয়েছি মানুষের ভালোবাসা। 'চ্যালেঞ্জ' বা 'পরাণ যায় জ্বলিয়া রে'র সময় যারা আমাকে দেখেছেন, আজ তারা আমার সন্তানকেও দেখতে পাচ্ছেন। একইভাবে ভালোবাসা দিচ্ছেন আমাকে, আর এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।"
অভিনেত্রী আরো জানান, ছোটবেলায় তার একটি স্বপ্ন ছিল— প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-কে বিয়ে করার! তিনি বলেন, "ছোটবেলায় আমি বলতাম, বড় হলে বুম্বাদার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) সঙ্গে আমার বিয়ে হবে।"
অনুরাগীদের কাছে তার আবেগপূর্ণ বক্তব্যে শুভশ্রী বলেন, "এদিন যখন আমার অনুরাগীরা চোখে জল নিয়ে আমাকে দেখলেন, আমি নিজেও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।" এদিন তিনি তার স্বামী রাজ চক্রবর্তী, দুই ছেলে-মেয়ে এবং অনুরাগীদের সঙ্গে ভবিষ্যতে জীবনের প্রতিটি অধ্যায় ভালোভাবে কাটানোর জন্য প্রার্থনা করেন।
এছাড়া, শুভশ্রী বলেন, তিনি বলিউডের শাহরুখ খান এবং টলিউডের জিৎ-কোয়েল জুটির বড় ভক্ত। তবে তার ছোটবেলার স্বপ্ন ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




