বছর জুড়ে আলোচিত তারকা বিচ্ছেদ !


প্রকাশিত: ০২:১৩ ২১ ডিসেম্বর ২০২৪
শোবিজ জগতের তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা বিষয় নিয়ে দর্শক মহলে সব সময় আলোচনার ইস্যু হিসেবে হাজির হয়। অন্যান্য বছরের মতো ২০২৪ সালেও জনপ্রিয় তারকাদের জীবনে উঠেছিল বিচ্ছেদের সুর। তাই ২০২৪ সালে দেশ-বিদেশের কিছু তারকা জুটির বিচ্ছেদ ছিল নেটিজেনদের মুখে মুখে।
মাহি-রাকিব
চলতি বছরের একেবারে শুরুতে ডিভোর্সের ঘোষণা দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মহম্মদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। এ সম্পর্ক ২০২১ সালে ভেঙে দিয়ে সে বছরই ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু হঠাৎই চলতি বছর ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।
সানিয়া-শোয়েব
সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ। প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তৃতীয় বিয়ের খবর প্রকাশ করেন শোয়েব। ২০ জানুয়ারি পাকিস্তানি টেলিভিশনে অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই নেটিজেনরা জানতে আগ্রহী হয়ে ওঠে সানিয়া ও শোয়েবের বিয়ের পরিণতি সম্পর্কে। আর তখনই সানিয়ার বোন আনাম মির্জা চলতি বছর ২১ জানুয়ারি ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে জানান, শোয়েব আর সানিয়ার বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গেছে।
এশা-ভরত
২০১২ সালের জুন মাসে হীরা ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম হয়। এর ঠিক দুবছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম হয়। তবে তাদের সুখের সংসারে হঠাৎই ভাঙনের সুর ওঠে চলতি বছর ৬ ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। বিচ্ছেদের কারণ প্রসঙ্গে ভরত কিছু না বললেও সংবাদমাধ্যমে এশা জানান, শাশুড়ির অসংখ্য আদেশ, নিষেধ মেনে এতদিন সংসার করেছেন।
সায়রা-রহমান
বছরের একেবারে শেষদিকে ১৯ নভেম্বর হঠাৎই অস্কারজয়ী এ আর রহমান ও সায়রা বানু মিডিয়ায় প্রকাশ করেন তাদের বিবাহবিচ্ছেদের খবরটি। বিচ্ছেদের খবর একদিন যেতে না যেতেই সুরকারের সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়ায় বাঙালি ললনা মোহিনী দের। প্রেমের গুঞ্জনকে মোহিনী, সায়রা ও রহমান তিনজনই মিথ্যা বলেছেন। এদিকে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ হিসেবে রহমান ও সায়রা সোশ্যাল মিডিয়ায় জানান, অগাধ প্রেমের অভাব নয়, মানসিক চাপ ও নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়াতেই তারা হেঁটেছেন বিচ্ছেদের পথে।
পিঙ্কি-কাঞ্চন
সংসার আগে ভেঙে গেলেও দীর্ঘ আইনি জটিলতা শেষ করে ১০ জানুয়ারি বিবাহবিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে হাঁটেন টালিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। পিঙ্কির অভিযোগ ছিল, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া রয়েছে কাঞ্চনের। এ অভিযোগকে সত্যি প্রমাণ করে পিঙ্কির সঙ্গে আইনি বিচ্ছেদের পরই শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ইতালিতে বাঁধনের ওপর হামলা, তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘কানি’ তৈরির সম্ভাবনা, কোন দিকে যেতে পারে
- সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালক আটক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ, আবেগ নয় আইনই প্রধান: আইনমন্ত্রী
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ




