‘নীলপরী’হয়ে ধরা দিলেন অপু, প্রশংসা পূজা চেরীর!


প্রকাশিত: ০৬:৪৭ ৪ ডিসেম্বর ২০২৪
ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢালিউড কুইন হিসেবে খ্যাত এই অভিনেত্রী কারও কাছে রানি, কারও কাছে স্বপ্নের নায়িকা। আবার কোনো অনুরাগীদের কাছে ‘দিদি’ও তিনি। ইদানীং সামজিক মাধ্যমে বেশ সরব থাকেন অপু। কখনও ইঙ্গিতপূর্ণ পোস্ট, আবার কখনও ছবিতে ভরে ওঠে তার টাইমলাইন। আবার নানান সময়ে নায়িকাকে ভিন্ন পোশাকে দেখে রূপের প্রশংসায় মেতে উঠতে দেখা যায় ভক্তদের।

এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি নতুন মেকওভারে ধরা দেন অপু বিশ্বাস। রয়েল ব্লু ব্লেজার পরে একেবারে নীলে নীলে নীলাঞ্জনায় পরিণত হন নায়িকা। এতে ভক্তদেরও তাক লাগে রীতিমতো। একজন তো মন্তব্য ঘরে ডেকেই বসেন ‘নীলপরী’ বলে।
কিন্তু শুধু নীলেই নয়। সাদাতেও নজর কেড়েছেন এই নায়িকা! সদ্যই কিছু ছবি অপুর টাইমলাইনে ভেসে বেড়াতে দেখা যায়। নতুন এই মেকওভারে পুরো সাদাতেও ফুটে ওঠেন অপু বিশ্বাস।
নায়িকার পরনে ছিল সাদা স্যালোয়ার। তবে ওড়নায় সাদার ওপরে রুপালি পুঁথির কাজ দেখা যায়। ড্রেসের সঙ্গে মিল রেখে পরেছেন সাদা হিল। শুধু তাই নয়, কানে পাথরের দুল, হাতে রতনচূড়ও নজর কাড়ে অনুরাগীদের। এক নেটিজেন লিখেছেন, ‘নতুন এক্সপ্রেশন, নতুন লুকে সুন্দর।’ আবার একজন লেখেন, ‘পরী!’। আরেক নেটিজেন লেখেন, ‘এত সুন্দর কেন দিদি আপনি?’
অপু বিশ্বাসের এই ছিমছাম সাজ অনুরাগীদেরও যেমন তাক লাগায়, একইসঙ্গে চমকে যান চিত্রনায়িকা পূজা চেরিও। অপুর পোস্টের মন্তব্য ঘরে পূজা লেখেন, ‘ইসসস! কি সুন্দর! দিদি’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




