পাপারাজ্জিদের দেখে কেন মেজাজ হারালেন সাইফপুত্র ইব্রাহিম


প্রকাশিত: ০২:২৬ ৩ নভেম্বর ২০২৪
পাপারাজ্জিদের চেঁচামেচি, ছোটাছুটি, সব সময়েই প্রচারের আলোয়। পাপারাজ্জিদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন জয়া বচ্চন, সালমান খান, শাহিদ কাপুর থেকে রণবীর কাপুরের মতো বহু বলিউড সুপারস্টার।
সাইফপুত্রও বেশ কয়েকবার অসন্তোষ প্রকাশ করেছেন পাপারাজ্জিদের দেখে। সম্প্রতি বলিউডের এক হাইপ্রোফাইল দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন ইব্রাহিম আলি খান। আর সেখানেই ঘটে বিপত্তি। পাপারাজ্জিদের হুড়োহুড়ি আর চিৎকারে রেগে যান তিনি। এরপরই পাপারাজ্জিদের উপর প্রায় চড়াও হন।
রবিনা টন্ডনের মেয়ে রাসার সঙ্গে গিয়েছিলেন সেখানে, পাপারাজ্জিরা তার একার ছবি তোলার জন্য অনুরোধ করেন। রাসা তাদের কথা রাখলেও সাইফপুত্র তখন ফোনে বেজায় ব্যস্ত। তারপর তড়িঘড়ি রাসাকে গাড়িতে তোলেন।
এরপর পাপারাজ্জিরা তাকে ছবি তোলার অনুরোধ করতেই, একজনের হাত ধরে ইব্রাহিম জিজ্ঞেস করেন- ‘কি ছবি চাই? পাবেন না। আমি বাড়ি যাব এখন।’ বলিউডে পা দেওয়ার আগেই বার বার খবরের শিরোনামে উঠে আসেন ইব্রাহিম আলি খান।
বলিপাড়ার কান পাতলেই শোনা যায় ইব্রাহিমের রঙিন ডেটিংয়ের গল্প। কখনও খুশি কাপুরের সঙ্গে নাম জড়িয়েছে, আবারও কখনও কোনও রহস্যময়ী নারী। মাসখানেক ধরেই আবার পালক তিওয়ারির সঙ্গে ইতিউতি দেখা যাচ্ছে তাকে।
তবে এদিনের দিওয়ালি পার্টিতে অবশ্য রবিনা টন্ডনের মেয়ে রাসা থাড়ানির সঙ্গেই দেখা গেল ইব্রাহিমকে। যার সঙ্গে মাসখানেক আগেই সোহেল পুত্র আরহান খানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




