চাকরি খুঁজছেন দুরন্ত অভিনেতা "অনুপম খের"


প্রকাশিত: ০৪:৫১ ২৬ সেপ্টেম্বর ২০২৪
চাকরি খুঁজছেন বলিউড অভিনেতা অনুপম খের। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন অনুপম। সেখানে দেখা যাচ্ছে, একটি বায়োডাটা আপলোড করেছেন অনুপম। সেখানে নিজেকে খুবই কর্মঠ অভিনেতা হিসেবেও বর্ণনা করেছেন তিনি।
এমন দুরন্ত অভিনেতার চাকরির প্রয়োজন কেন, তা নিয়ে প্রশ্ন আসতে পারে অনুরাগীদের মনে। ঘটনা সত্য যে, চাকরি পেতে সামাজিক মাধ্যমে নিজের সিভি দিয়েছেন অনুপম। বিষয়টি খোলাসা করেছেন অভিনেতা নিজেই।
সেই বায়োডাটা আপলোড করে অনুপম লিখেছেন, ‘পাঁচ বছর অন্তর আমি আমার বায়োডাটা আপডেট করি! ভাগ্যক্রমে, আমার পেশায় বয়সের কোনো সীমা নেই। আশাকরি আমার বায়োডাটা আপনাদের ভালো লাগবে। জয় হো!’
সেই পোস্টে নেটিজেনদের মন্তব্য ছিল এমন- মহান মানুষ চাকরি খুঁজছেন, এতে সম্মান বেড়ে গেল। খুবই অনুপ্রেরণামূলক।
একই বর্ণনা দেখা গেল তার লিঙ্কডইন আইডিতেও। সেখানে অভিনেতা নিজেকে শিক্ষক, লেখক ও মোটিভেশনাল স্পিকার বলেও অভিহিত করেন।
দীর্ঘ অভিনয় জীবনে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। পর্দায় চরিত্রটিকে যথাযথ ফুটিয়ে তুলতে বরাবরই ব্যতিক্রম লুকে ধরা দেন অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনাও করেন অনুপম খের। প্রায় ২০ বছর পর পরিচালনায় ফিরছেন এই অভিনেতা। নি ‘তন্বী দ্য গ্রেট’-এর হাত ধরে আবার পরিচালনায় কামব্যাক করছেন। তবে সামনে বড় পর্দায় দেখা দেবেন অনুপম। কঙ্গনা রনৌতের ‘ইমার্জেন্সি’-তে ধরা দেবেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




