সালমান-ঐশ্বরিয়ার ‘গোপন বিয়ে’, যা বললেন অভিনেত্রী


প্রকাশিত: ০৪:৩৫ ১৭ সেপ্টেম্বর ২০২৪
বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও, এখনও অব্দি তিনি বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেননি বলিউড ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপে তা কখনোই পৌঁছায়নি। সেই তালিকায় যুক্ত হল সালমান খান এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের গোপন বিয়ের গুঞ্জন।
জনপ্রিয় বলিউড সিনেমা “হাম দিল দে চুকে সানাম” সিনেমায় কাজ করার সময় একে অপরের কাছে এসেছিলেন সালমান খান এবং ঐশ্বরিয়া রায়। তাদের মধ্যে এমন মিষ্টি সম্পর্কের গুঞ্জন রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল গোটা বলি ইন্ডাস্ট্রিতে। তবে খুব তাড়াতাড়ি তাদের এই সম্পর্ক শেষের পথে চলে আসে। সালমান-ঐশ্বরিয়ার মধ্যে এতটাই গভীর প্রেম ছিল যে কেউ কোনদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি এই সম্পর্ক পরিণতি পাবে না।
সম্প্রতি সেই পুরাতন মিষ্টি সম্পর্কের গুঞ্জন সামনে এনে বিস্ফোরক দাবি করেছে ভারতীয় এক সংবাদমাধ্যম। মুম্বাইয়ের লোনাভালার একটি বাংলোতে গোপনে বিয়ের অনুষ্ঠান সেরেছেন সালমান ও ঐশ্বরিয়া। ওই সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঐশ্বরিয়া রায় বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যা অভিনেত্রী পরিবারের কাছে গোপন রেখেছেন। এমনকি গুজব ছড়িয়েছে, সালমান ও ঐশ্বরিয়া এমনকি নিউইয়র্কে গোপন হানিমুনে গিয়েছিলেন। বলিউড ইন্ডাস্ট্রিতে এমন জল্পনা নেতিবাচক প্রভাব ফেলেছে ঐশ্বরিয়ার ক্যারিয়ারে। যদিও এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছেন, খবরটি সত্য হলে, ইন্ডাস্ট্রি এটি সম্পর্কে জানত, কারণ এটি একটি ছোট পৃথিবী। আমি এমন কেউ নই যে, আমার বিয়ে লুকিয়ে রাখবো।’
গত কয়েক মাস ধরে এমন জল্পনাই চলছে, সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের দাম্পত্যে দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে প্রবেশ না করায় ঐশ্বরিয়া-অভিষেককে নিয়ে জল্পনা ঘনীভূত হয়। এছাড়া সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে বিয়ের আংটি ছাড়াই দেখা গেল তাকে। সঙ্গে ছিল মেয়ে আরাধ্যাও। বিয়ের আংটি দেখতে না পেয়েই ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে ফের আলোচনা শুরু। এর মধ্যেই বিয়ের গুঞ্জন কিভাবে সামাল দেয় সেটি দেখার অপেক্ষা ঐশ্বরিয়া ভক্তদের।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- মোঃ সাহাবুদ্দিন (চুপ্পু): বীর মুক্তিযোদ্ধা থেকে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
- খলঅভিনেতা ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি ঘিরে চাপে মোদি সরকার
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী




