দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে মুকেশ আম্বানী


প্রকাশিত: ০২:৩০ ১০ সেপ্টেম্বর ২০২৪
গত রোববার, ৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পড়ুকোন। জানা গেছে, ওই হাসপাতালের মালিক ভারতীয় ধনকুবের মুকেশ ও নীতা আম্বানী।
সোমবার রাতেই মুকেশের গাড়ি দেখা যায় হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে প্রবেশ করেন ভারতের শীর্ষ এই ধনী। দীপিকা ও নবজাতককে দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ২৮ সেপ্টেম্বর জন্ম নিতে পারে দীপিকার সন্তান। কিন্তু ৬ সেপ্টেম্বর সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশ চতুর্থীর বিশেষ দর্শন সেরে পরের দিনই হাসপাতালে ভর্তি হন দীপিকা। ৮ সেপ্টেম্বর জন্ম হয় কন্যা সন্তানের।
বাবা হওয়ার পর এখনও প্রকাশ্যে আসেননি রণবীর সিং। মনে করা হচ্ছে, আরও কিছু দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরবেন মা ও সন্তান।
তবে এরই মধ্যে হাসপাতালে দেখা গেছে, রণবীরের দিদি রিতিকা ভবানীকে। সোমবার বিকেলে রিতিকাকে দক্ষিণ মুম্বাইয়ের ওই হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। কিন্তু তার তরফ থেকে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।
রণবীর ও দীপিকা ৮ সেপ্টেম্বরই ইনস্টাগ্রামে সন্তানের জন্মের কথা ঘোষণা করেন। জানান, তাদের একটি কন্যাসন্তান হয়েছে। তবে নবজাতকের নাম এখনও ঘোষণা হয়নি।
আম্বানীদের সঙ্গে রণবীর-দীপিকার সম্পর্ক যে খুবই ভাল, তা বোঝা গিয়েছিল অনন্ত আম্বানীর বিয়ের সময়ই। আম্বানীর বাড়ির বিয়েতে প্রায় সকল অনুষ্ঠানেই জমিয়ে নাচ-গান করতে দেখা গেছে রণবীরকে। আম্বানী পরিবারের মালিকানাধীন হাসপাতালেই জন্ম হয়েছে বলিউডের তারকা এই দম্পতির প্রথম সন্তানের।
রণবীর ইতোমধ্যেই পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। দীপাবলির সময় দীপিকা-রণবীরকে দেখা যাবে ‘সিংহম এগেন’ ছবিতে। পাশাপাশি রণবীর অপেক্ষা করছেন ‘ডন ৩’-এর জন্য।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- দল ছেড়ে শাস্তির মুখে রোনালদো, জরিমানার টাকা আয়ে লাগবে ৩৮ সেকেন্ড
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- দুর্গাপূজায় তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু রংপুরে
- স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী
- সালমান খানের সঙ্গে কাজ করলেই হামলার হুমকি, আতঙ্কে বলিউড
- স্বপ্নের নারীকে খুঁজতে ১৯০০ কিলোমিটার পাড়ি, গিয়ে জানলেন তিনি এআই!
- সেই তুমি হয়ে আজও কোটি হৃদয়ে, রুপালি গিটারের সুরে অমর এক কিংবদন্তি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




