সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত: ০৪:০৩ ২৫ অক্টোবর ২০২৫
সাভারের ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং দ্য গাম্বিয়ার ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (আইওইউ)–এর যৌথ উদ্যোগে আয়োজন করা এক বিশাল একাডেমিক আয়োজন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “উচ্চশিক্ষায় মানোন্নয়নের জন্য এমন আন্তর্জাতিক সম্মেলনগুলো দেশি-বিদেশি শিক্ষাবিদদের মধ্যে জ্ঞান বিনিময়ের অসাধারণ সুযোগ তৈরি করে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।
ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান দ্য গাম্বিয়ার ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (আইওইউ)–এর আচার্য প্রফেসর ড. আবু আমিনা বিলাল ফিলিপ্স এবং এসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস বাংলাদেশ (এপিইউবি)–এর চেয়ারম্যান ড. মো. সবুর খান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান এম. সাদেক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্সী ইউনিভার্সিটির শীর্ষ একাডেমিক ব্যক্তিত্বগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (আইওইউ), দ্য গাম্বিয়া–এর ডেপুটি ভাইস-চ্যান্সেলর (একাডেমিকস) প্রফেসর ড. মুহাম্মদ আহসান এবং রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম।
সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান। তাঁর প্রবন্ধে তিনি বাংলাদেশের মহাকাশ প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইটের ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।
এছাড়া ডিস্টিংগুইশড স্পিকার হিসেবে বক্তব্য দেন ড. মো. মুশাররফ হোসেন, উপদেষ্টা (এইচআর), আইসিডিডিআর,বি এবং সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন্স (FBHRO)। তিনি মানবসম্পদ উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা ও নৈতিক নেতৃত্বের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন। উচ্চশিক্ষায় উদ্ভাবন, গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত উন্নয়নের ওপর বেশ কয়েকটি প্রবন্ধ উপস্থাপিত হয়।
বিজ্ঞাপন
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ