পাবনায় আট কুকুর ছানা হত্যা: গ্রেফতার নিশি রহমান


প্রকাশিত: ১২:৪২ ৩ ডিসেম্বর ২০২৫
পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে আটটি কুকুর ছানা বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার ঘটনায় মামলার পর অভিযুক্ত নিশি রহমানকে গ্রেফতার করা হয়েছে। নিশি রহমান ঈশ্বরদীর ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী।
অভিযোগ ও মিডিয়ার প্রশ্নের উত্তরে নিশি রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “বাচ্চাগুলো আমাদের বাসার সিঁড়ির পাশে থাকত এবং খুব ডিস্টার্ব করত। তাই আমি বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে একটি সজিনার গাছের গোড়ায় রেখে আসি। কিভাবে পুকুরে পড়েছে জানি না। আমি নিজে ছানাগুলোকে পুকুরে ফেলিনি।”
ঘটনাটি প্রকাশ পেলে রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোণায় দীর্ঘদিন ধরে টম নামের একটি কুকুর থাকত। এক সপ্তাহ আগে সে আটটি বাচ্চা প্রসব করে। সোমবার সকালে ছানাগুলো নিখোঁজ হয়। উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন, নিশি রহমান এবং তার স্বামী নয়ন রোববার রাতের কোনো এক সময় আটটি কুকুর ছানাকে বস্তায় বেঁধে পুকুরে ফেলে দেন।
পরদিন সোমবার সকালে মৃত কুকুর ছানাগুলো পাওয়া যায় এবং দুপুরে ইউএনওর বাসভবনের পাশে মাটিচাপা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কেয়ারটেকার জাহাঙ্গীর আলম জানান, নয়ন স্যার মোটরসাইকেলে বের হওয়ার আগে তার ছেলে জানায়, “আম্মু ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে।” পুকুর থেকে বস্তাটি তুলে খোলার পর আটটি ছানা মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত ছানাগুলো দেখে মা কুকুর টম প্রচণ্ড আর্তনাদ করে অসুস্থ হয়ে পড়েন, পরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা তাকে চিকিৎসা দেন।
ঘটনাটি দেশজুড়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, মামলার পর মঙ্গলবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ঈশ্বরদী পৌর সদরের রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি বাসার চারতলা থেকে নিশি রহমানকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, ঘটনার কারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার ফোন করে বলেছেন, “এ ঘটনা অমানবিক এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। প্রাণী হত্যায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।” এছাড়া মহাপরিচালকও মামলা দায়েরের নির্দেশনা দিয়েছেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কুকুর ছানা হত্যার ঘটনায় নয়নকে সোমবার গেজেটেড কোয়ার্টার ছাড়ার লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। তারা মঙ্গলবার বিকেলে বাসা খালি করে অন্যত্র চলে গেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া



