তেতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৯:১৮ ৩ ডিসেম্বর ২০২৫
তেঁতুলিয়ায় বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের তিরনইহাট এলাকায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম উপজেলার দরগাসিং গ্রামের মৃত আমের আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাথর-বালু লোডিংয়ের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানান, জহিরুল ঘটনাস্থলের পাশে একটি ট্রাকে পাথর-বালু লোড করছিলেন। লোড শেষে ট্রাকটি মহাসড়কে তোলার সময় সড়কে দাঁড়িয়ে সহকারী হিসেবে সিগন্যাল দিচ্ছিলেন তিনি। এসময় বাংলাবান্ধা দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি পাথরবোঝাই ট্রাক সজোরে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা চাপা দেওয়া ট্রাকটি আটক করতে সক্ষম হলেও এর চালক পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জহিরুলকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বুধবার (৩ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া ভজনপুর হাইওয়ে থানার ওসি দেবাশীষ রায় জানান, ঘটনার পর সড়ক আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দোষী ট্রাকচালককে শনাক্তে পুলিশ কাজ করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ




