রংপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত


প্রকাশিত: ১১:২৭ ১৩ মে ২০২৫
রংপুরের কাউনিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী, এক নারী ও এক শিশু। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কাউনিয়া উপজেলার মহেশা গ্রামের জুম্মার এলাকায়।
নিহতরা হলেন মহেশা গ্রামের বাসিন্দা মো. আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের দুই বছরের শিশু সন্তান রহমত আলী, এবং আশরাফুলের ভাইয়ের মেয়ে ও এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম মঙ্গলবার সকালে তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে মোটরসাইকেলে করে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। পথে মহেশা গ্রামের জুম্মার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই রুবিনা বেগম, রহমত আলী ও স্নেহা মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে বাসটি আটকাতে চেষ্টা করলেও চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





