কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ১২ বাংলাদেশি নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে রৌমারী সীমান্তে ১২জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর বাজার এলাকার ইয়াকুব আলীর ছেলে আশরাফুল আলম (২৬), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর জীতর এলাকার আব্দুল হালিমের ছেলে তোফাজ্জল হোসেন (২৯), একই জেলার ফুলপুর উপজেলার নারিকেলী এলাকার ওসমান আলীর ছেলে নবী হোসেন (২৬), একই উপজেলার সিংহের শবর এলাকার আক্কেল আলীর ছেলে ফুরকান আলী (৩১), কাতলী এলাকার রমজান আলীর ছেলে হযরত আলী (৩৬), চর গোয়াডাঙ্গা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৫), হালুয়াঘাট উপজেলার সাকুয়াই বাজার এলাকার ইব্রাহিম খলিলের ছেলে ওয়ালিউল্লাহ (২৫), ভালুকা উপজেলার মোহাম্মদপুর এলাকার আশরাফ পাঠানের ছেলে ওবায়দী হাসান (২২), নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সুনিলপাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে আরিফ হোসাইন (৩৬), জামালপুর জেলা সদরের পাথালিয়া মোড় এলাকার ইসমাইল ইসলামের ছেলে মানিক মিয়া (২৯),নরসিংদীর পাজদুনা উপজেলার আসমান্দির চর এলাকার নুরুল আমিনের ছেলে মিজানুর রহমান (২৩) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রহমত ইল্লাহর ছেলে মনির হোসেন (৩৮)।
বিজিবি’র জামালপুর ৩৫ ব্যাটালিয়নের গয়াটাপাড়া বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ইসমাইল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কয়েক মাস আগে দালালদের মাধ্যমে শ্রমিক হিসেবে কাজের সন্ধানের উদ্দেশ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান ১২ জন বাংলাদেশি। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৮ পিলারের কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তাঁরা। এ সময় তাদেরকে আটক করে গয়াটাপাড়া বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে আটক ব্যক্তিদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, আটক ১২জন বাংলাদেশি যুবককে থানায় নিয়ে এসেছেন বিজিবি। তবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী





