নটর ডেম কলেজের অফিস সহকারীর রক্তাক্ত লাশ উদ্ধার

লিপিকা গোমেজ ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রকাশিত: ০৭:২১ ১২ সেপ্টেম্বর ২০২৪
রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালের ঋষিকেশ দাস লেনের একটি বাসা থেকে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে লিপিকা জুলিয়ানা গোমেজ (৫৫) নামের এই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি রাজধানীর নটর ডেম কলেজের অফিস সহকারী ছিলেন।
পুলিশ বলছে, লিপিকার মাথায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হত্যাকারী পালিয়ে গেছে।
পুলিশ সূত্র জানায়, ঋষিকেশ দাস লেনের একটি পাঁচতলা বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে একা ভাড়া থাকতেন লিপিকা। ২০ বছর আগে মাহবুবুল আলম নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। পরে দুজনের বিবাহবিচ্ছেদ হয়। লিপিকার কোনো সন্তানসন্ততি নেই। লিপিকার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। সেখানে তাঁর বৃদ্ধা মা থাকেন। তাঁর একমাত্র ভাই থাকেন বিদেশে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন আসে। ফোন পেয়ে সূত্রাপুর থানার পুলিশ বাড়িটিতে যায়। ফ্ল্যাটের একটি কক্ষের খাটের ওপর লিপিকার রক্তাক্ত লাশ পাওয়া যায়। তাঁর মাথার বাঁ পাশে ধারালো অস্ত্রের কোপের আঘাত দেখা যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, গত মঙ্গলবার লিপিকা তাঁর কর্মস্থল নটর ডেম কলেজে যাননি। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ যোগাযোগ করে তাঁর মুঠোফোন বন্ধ পান। গতকাল অধ্যক্ষ তাঁর ব্যক্তিগত সহকারী জনি চার্লস গোমেজকে লিপিকার খোঁজ নিতে ভাড়া বাসায় পাঠান। জনি সেখানে গিয়ে বাড়ির তত্ত্বাবধায়ককে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে যান। ফ্ল্যাটের দরজা বন্ধ পাওয়া যায়। তত্ত্বাবধায়কের কাছে থাকা বিকল্প চাবি দিয়ে তালা খুলে ফ্ল্যাটে ঢোকেন তাঁরা। এ সময় তাঁরা দেখতে পান, লিপিকা খাটের ওপর পড়ে আছেন। তাঁর মুখমণ্ডল ও কপালের ওপর বালিশ চাপা দেওয়া। তাঁরা বালিশটি সরিয়ে দেখতে পান, লিপিকার মাথা রক্তাক্ত। মাথার বাঁ পাশে কোপের চিহ্ন। তাঁরা ‘৯৯৯’ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান। ৯৯৯ থেকে বিষয়টি সূত্রাপুর থানাকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিপিকার রক্তাক্ত লাশ উদ্ধার করে।
সাইফুল ইসলাম আরও বলেন, লিপিকা যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িতে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। প্রত্যেক ভাড়াটের কাছে ভবনে ঢোকার প্রধান ফটকের তালার চাবি আছে। যে যাঁর মতো ঢুকে তালা মেরে যেতেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার লিপিকার পরিচিত কেউ তাঁর সঙ্গে বাসায় আসেন। তিনি তাঁকে কুপিয়ে হত্যা করে চলে যান। লিপিকার মাকে খবর দেওয়া হয়েছে। তিনি থানায় এলে মামলা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব


