শরীয়তপুরে ভোক্তা অধিকার-শিক্ষার্থীদের সমন্বয়ে বাজার মনিটরিং


প্রকাশিত: ০৭:৪৭ ১৩ আগস্ট ২০২৪
আওয়ামী লীগ সরকারের পতনের পরে দেশের বাজার ব্যবস্থায় দেখা গেছে অচলাবস্থা। এমন পরিস্থিতিতে শরীয়তপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শিক্ষার্থীদের সমন্বয়ে বাজার মনিটরিং করা হয়েছে। এ সময় এক ব্যবসায়ীকে সতর্কতামূলক জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১টা থেকে ভোক্তা অধিকার-শিক্ষার্থীদের সমন্বয়ে শরীয়তপুরের আংগারিয়া বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মনিটরিং করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজারেও দেখা গেছে চরম অস্থিরতা। ভোক্তাদের অধিকার সংরক্ষণ করা ও ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার জন্য শরীয়তপুরের আংগারিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শিক্ষার্থীদের সমন্বয়ে বাজার মনিটরিং করা হয়েছে।

এ সময় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনসহ ভোক্তার অধিকার সংরক্ষণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। বাজারের একটি মুদি দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও মেয়াদোত্তির্ণ পণ্য পাওয়ায় ওই ব্যবসাপ্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। মনিটরিংয়ের সময় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক সুজন কাজী ও শিক্ষার্থীদের একটি টিম উপস্থিত ছিলেন।

রোকেয়া ইসরাত সুইট নামে এক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন অসাধু ব্যবসায়ী বাড়িয়ে দিতে না পারে, সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে বাজার মনিটরিং করা হয়েছে। ভোক্তার অধিকারসহ জনগণের অধিকার যারা নিশ্চিত করে তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থী নিয়মিত বাজার মনিটরিংয়ে থাকবেন।
মো. জীবন আহমেদ নামে আরেক শিক্ষার্থী বলেন, বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য ঠিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে শিক্ষার্থীরা বাজার মনিটরিংয়ে নেমেছিল। এই অভিযান বা মনিটরিং অব্যাহত থাকবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা আংগারিয়া বাজার মনিটরিং করেছি। এক ব্যবসায়ীকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা—মূল্য তালিকা অবশ্যই প্রদর্শন করতে হবে। আমাদের মনিটরিং বা অভিযান অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা আমাদের সঙ্গে থাকবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- সম্ভাবনায় ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল দ্বৈরথ




