কারাভোগের পর জামিনে বের হলেন কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেন।

প্রকাশিত: ০১:০৮ ৩১ জুলাই ২০২৪
২০দিন কারাভোগের পর জামিনে বের হয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. ইসমাইল হোসেন। মঙ্গলবার (৩০ জুলাই) জামিন পেলে সন্ধ্যায় ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন।
এর আগে এদিন দুপুরে ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার শুনানী শেষে বিজ্ঞ বিচারক মমতাজ বেগম এই অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট একেএম মাইনুল হক মিলন জামিনের সত্যতা নিশ্চিত করে বলেন, বাদির অভিযোগে সাথে ভুক্তভোগীর জবানবন্দি সাংর্ঘষিক। মূলত ভুক্তভোগী ইসমাইলের দ্বিতীয় স্ত্রী। ষড়যন্ত্রমূলকভাবে একটি মহলের প্ররোচণায় এই মামলাটি দায়ের হয়েছে। তবে মামলার শুনানী শেষে আদালতে বিজ্ঞ বিচারক আমার মোয়াক্কেলকে অন্তবর্তী জামিন দিয়েছেন।
ইসমাইল হোসেন বলেন, ‘আমি একটি বিয়ে করেছিলাম। ষড়যন্ত্র করে আমাকে মামলা দেয়া হয়েছিল। এখন জামিনে মুক্ত হয়েছি, শরীর ও মন কোনটাই ভালো নেই। আমার জন্য আপনারা দোয়া করবেন।’
এর আগে গত ১০ জুলাই ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ইসমাইলকে আসামি করে হালুয়াঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
প্রসঙ্গত, আলোচিত ইসমাইল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানীকান্দা গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলীর ছেলে। তার প্রথম স্ত্রীসহ দুইটি সন্তান রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ


