প্রধানমন্ত্রীর কাছে যেসব দাবি জানিয়েছে সাঈদের পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজ বিডি.কম, রংপুর

প্রকাশিত: ০৬:২০ ২৯ জুলাই ২০২৪
কোটা সংস্কার আন্দোলনে সংর্ঘষে নিহত আবু সাঈদের হত্যাকাণ্ডে দোষীদের সর্বোচ্চ শাস্তির ও স্মৃতি ধরে রাখতে তার নামে একটি মসজিদ নির্মাণের দাবি জানিয়েছেন তার মা মনোয়ারা বেগম।
রোববার (২৮ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ দাবি জানান।
মা মনোয়ারা বেগম বলেন, পুলিশ আমার ছেলেকে গুলি করে মেরেছে, আমি তার বিচার চাই। এমন বিচার যেন হয় যেন আর কেউ কোনো মায়ের বুক খালি করার সাহস না পায়। প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন ন্যায়বিচার নিশ্চিত করবেন। আমার দাবি, আমার ছেলের নামে সরকার যেন একটা মসজিদ তৈরি করে দেন। সেখানে মানুষজন নামাজ পড়বে, আবু সাঈদের জন্য দোয়া করবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। গণমাধ্যম ও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নিরস্ত্র এই শিক্ষার্থীর মৃত্যুর ভিডিও নাড়া দিয়েছে পুরো জাতিকে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত আবু সাঈদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।
রোববার দুপুরে গণভবনে এক অনুষ্ঠানে আবু সাঈদেরসহ ৩৪ পরিবারের হাতে সঞ্চয়পত্র ও নগদ অর্থ সহায়তা তুলে দেন সরকারপ্রধান।
আবু সাঈদের বোন সুমি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, তিনিও ঘাতকদের হাতে পরিবারের সবাইকে হারিয়েছে। মা-বাবা, ভাই-বোন, আত্নীয়-স্বজন কাউকে বাদ রাখেনি ঘাতকরা। ১০ বছর বয়সী ছোটভাই শেখ রাসেলকেও হত্যা করেছে। সেই শোক তো সহ্য করার মতো না।
সাঈদের ভাবি সাবিনা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী এবং স্পিকারের সঙ্গে আমরা দেখা করেছি। আমাদের কষ্টের কথা বলেছি। স্পিকার আমাদের পীরগঞ্জের এমপি, তিনি আমাদের বাড়িতে আসতে চেয়েছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ফিরে আবু সাঈদের বাবার দাবি, আর কোনো সন্তানকে যেন এভাবে জীবন দিতে না হয়। তার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে সরকার প্রধানকেই।
প্রসঙ্গত; কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। মা-বাবার ৯ সন্তানের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান ছিল আবু সাঈদ। গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মিছিলের সম্মুখে থেকে বুক পেতে দেয়া আবু সাঈদের মৃত্যু হয় পুলিশের গুলিতে। এ ঘটনায় আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে রংপুরসহ পুরো দেশজুড়ে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া ও মিলাদ করবে বিএনপি
- জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ
- চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
- স্ক্রিনশট ফাঁস করে কুরুচিকর মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী বাঁধন
- বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
- ১৭ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের




