বিজিবি বিওপি এক রাতেই নদীতে ভেসে গেলো!


প্রকাশিত: ০৩:৫৪ ১১ সেপ্টেম্বর ২০২৫
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনের কারণে সীমান্তে স্থাপিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদয়নগর বিওপির বড় অংশ নদীতে বিলীন হয়ে গেছে। বুধবার রাতে উদয়নগর বিওপির দুই-তৃতীয়াংশ ভেঙে নদীতে চলে যায়।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান প্রথম আলোকে জানান, ভাঙনের আগে বিজিবির সব সদস্য ও প্রয়োজনীয় সামগ্রী পাশের চর চিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। চর চিলমারী থেকে উদয়নগর এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, তিন মাস আগে পদ্মা-গড়াই নদীর ১৭টি স্থানে ভাঙনের ঝুঁকি চিহ্নিত করা হয়েছিল। এ বছর পানি বেড়ে যাওয়ায় ভাঙন তীব্র আকার নেয়। উদয়নগর বিওপিতে জিওব্যাগ ফেলে রক্ষা করার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে।
বিজিবি সূত্র জানায়, এই বিওপিতে ২২ থেকে ২৫ জন সদস্য ছিলেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনার বেশির ভাগ অংশ নদীতে বিলীন হলেও অবশিষ্ট অংশও কয়েক দিনের মধ্যে ভেঙে যেতে পারে।
পাউবোর কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, পানি কমার কারণে ভাঙন আরও তীব্র হচ্ছে। দৌলতপুর ও ভেড়ামারার আরও কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




