১৫ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর, চুয়াডাঙ্গা সীমান্তে পতাকা বৈঠক


প্রকাশিত: ০৩:৫৮ ৩১ জুলাই ২০২৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের এই বৈঠক সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে অনুষ্ঠিত হয়।
বিজিবির পক্ষ থেকে চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান, এবং বিএসএফের পক্ষ থেকে ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার বৈঠকে নেতৃত্ব দেন। হস্তান্তরকৃত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৭ জন শিশু, যারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।
চুয়াডাঙ্গা ৬-বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী জানান, হস্তান্তর করা নাগরিকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, নিয়মিত পতাকা বৈঠকের অংশ হিসেবে এই ধরনের হস্তান্তরের মধ্য দিয়ে দুই দেশের সীমান্তে মানবিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদার হচ্ছে বলে সীমান্তরক্ষা বাহিনীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- জামায়াতের সঙ্গে জোট, নারী নেতৃত্বে বৈষম্যসহ যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা
- সাংবাদিককে হেনস্তার ঘটনায় পরীমণির আচরণের নিন্দা জানালেন শিবা শানু
- কেনিয়ার ধর্মীয় গোষ্ঠীর নেতার ২০০ বছরের কারাদণ্ড, প্রাণ গেছে ১৯১ জনের
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান
- নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, কারাগারে স্বামী
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ


