আ. লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার ভাস্কর্য ভাঙলেন চেয়ারম্যান !

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নিজ হাতে নির্মিত নৌকা ভাস্কর্য ভেঙে ফেলেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু ছাইদ শিকদার। প্রায় ৩০ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
রোববার (২৭ এপ্রিল) সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু ছাইদ শিকদারের বাড়ির সামনে পুকুরপাড়ে স্থাপিত দৃষ্টিনন্দন নৌকা ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। এ সময় তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন এবং ভাস্কর্য ভাঙার নির্দেশনা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে আবু ছাইদ শিকদার নিজ উদ্যোগে ও নিজ খরচে বাড়ির সামনের পুকুরপাড়ে নৌকা আকৃতির একটি ভাস্কর্য নির্মাণ করেন। সেই নৌকা ছিল তার রাজনৈতিক বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রতি অনুগত থাকার প্রতীক। তবে সম্প্রতি রাজনৈতিক মতাদর্শে পরিবর্তন আসায় তিনি নিজেই তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন।
এ ঘটনায় পুরো কোটালীপাড়া উপজেলায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।
পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কাজী মুক্তা বলেন,
“আবু ছাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার মামা, প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাবের কারণে তিনি নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। এরপর চেয়ারম্যান থাকাকালে তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এখন আওয়ামী লীগের সংকটের সময় তিনি দল ছাড়ছেন — আমরা তার এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই।”
এ প্রসঙ্গে আবু ছাইদ শিকদার সাংবাদিকদের বলেন,
“যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শচ্যুত হয়ে পালিয়েছে। আমি আর ওই দলে থাকবো না। তাই নিজ হাতে নির্মিত নৌকার ভাস্কর্যও ভেঙে ফেলেছি।”
তিনি আরও স্পষ্টভাবে জানান,
“আমি সিদ্ধান্ত নিয়েছি, আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। সেই কারণেই নৌকার প্রতীকী ভাস্কর্যটিও সরিয়ে দিয়েছি।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক নেতাদের আদর্শচ্যুতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বলছেন, ব্যক্তিগত ক্ষোভ থেকেই এমন ঘটনা ঘটিয়েছেন আবু ছাইদ শিকদার।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচিত হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- শাপলা চত্বরের গণহত্যা: দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব না: শফিকুর রহমান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী




