৩০০ বছর পুরনো পলো-উৎসব উদযাপন বিশ্বনাথে!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:০৩ ১৫ জানুয়ারী ২০২৫
প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পলো-বাওয়া উৎসব উদযাপিত হয়েছে। দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি বিলে প্রায় আড়াই শতাধিক বছরের পুরনো এই উৎসব পালিত হয়।
প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন অনুষ্ঠিত হওয়া এই উৎসবে এবারো দেশ-বিদেশ থেকে শতাধিক শৌখিন মাছ শিকারি যোগ দিয়েছেন। বুধবার সকালে গোয়াহরি দক্ষিণ বিল প্রাঙ্গণে উৎসবটি শুরু হয় এবং তা দুপুর পর্যন্ত চলে।
লন্ডন, ইউরোপ এবং আরব আমিরাত থেকে আসা শৌখিন শিকারিদের মধ্যে ষাটোর্ধ্ব প্রবীণ মুরব্বি আব্দুল রফিক, মনোহর আলী, ফয়জুল হক এবং আলম খান উৎসবে অংশ নেন। ফয়জুল হক বলেন, “আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে এবং শৌখিন মাছ শিকারের আনন্দ নিতে প্রতি বছর এই উৎসবে যোগ দিই।”
উৎসবে যোগ দিতে আগ্রহী মানুষদের হাতে দেখা গেছে পলো, ছিটকি জাল এবং ফেলাইন জালের মতো মাছ ধরার সরঞ্জাম। বিলে মাছ ধরার জপজপ আওয়াজ এবং শিকারিদের উচ্ছ্বাসমুখর পরিবেশে গোটা এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, উৎসবের দিনে গোয়াহরি বিলে কেউ আগাম মাছ ধরে না। বিলের পানিতে আগের মতো বড় বোয়াল মাছ দেখা না গেলেও বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ পাওয়া যায়। শিকার শেষে সৌভাগ্যবান শিকারিরা হাসিমুখে ঘরে ফিরেছেন।
তবে দখল, দূষণ এবং খাল-বিলের সংকটের কারণে এলাকাবাসী পুরনো দিনের মতো মাছের প্রাচুর্য আর দেখতে পান না। তবুও পলো-বাওয়া উৎসবের এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টায় এলাকাবাসী ও প্রবাসীরা মেতে ওঠেন আনন্দময় এই আয়োজনে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী



