মাদারীপুরে আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত মাদারীপুর ডাসার বাজার ব্রাঞ্চের আড়িয়াল খাঁ শিক্ষা কেন্দ্রে ঝড়ে পড়া শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বিকাল ৪ টায় ডাসার বাজার ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার এর সভাপতিত্বে অভিভাবক সভায় প্রধান অতিথি ছিলেন নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা খুলনা বিভাগের সিনিয়র এডুকেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, আশা মাদারীপুর জেলার এডুকেশন অফিসার মোঃ মনির হোসাইন, নবগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার সাবিত্রী ভৌমিক, ৪নং ওয়ার্ডের মেম্বার বিধান সরকার, অভিভাবক কমিটির সদস্য, শিক্ষা সেবিকা ও অভিভাবকবৃন্দ।

বক্তব্যে আশা’র সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১১ সাল থেকেই আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে কাজ করে আসছে। প্রাথমিক বিদ্যালয়ের শিশু-৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে পাঠদান কেন্দ্র ও দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণির পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে কর্মসূচি হাতে নিয়েছে। এতে অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীর ফ্রি টিউশনির সেবাসহ শিক্ষা উপকরণের জন্য সকল ব্যবস্থা করা হবে। শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনার সাথে এগিয়ে আসতে হবে, তবেই প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখতে পারবে।
এসময় আশা শিক্ষা কর্মসূচি নিয়ে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা তাদের মতামত ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




