মিরসরাইয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে এশিয়ান পেইন্টস কারখানার শ্রমিকরা


প্রকাশিত: ১২:৫৫ ৮ অক্টোবর ২০২৪
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের এশিয়ান পেইন্টস কারখানার অস্থায়ী শ্রমিকরা চাকুরি স্থায়ীকরণের দাবীতে অনির্দিষ্টকারের কর্মবিরতিতে নেমেছে। রবিবার দিনভর কারখানার সামনে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ সমাবেশ করার পর সোমবার ভোর ৪ টা থেকে এই সংবাদ লেখা পর্যন্ত রাত ১০ টায়ও কারখানায় প্রধান ফটকে আন্দোলন চালায় এশিয়ান পেইন্টস কারখানার শ্রমিকরা।
এসময় শ্রমিকরা ব্যানার, পেস্টুন ও প্ল্যাকার্ডে বিভিন্ন শ্লোগান লিখে চাকুরি স্থায়ীকরণের দাবি জানান। প্ল্যাকার্ডে দেখা যায়, ‘আমরা সবাই বিবেকবোধ, বৈষম্যকে করবো রোধ; এক দফা এক দাবি চাকুরি স্থায়ীকরণ করতে হবে’ শ্লোগান। বিক্ষোভ সমাবেশে কারখানায় কর্মরত অস্থায়ী ৮৫ জন শ্রমিক অংশ নেন। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শ্রমিকরা বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস কারখানার শুরু থেকে আমরা কাজ করে আসছি। কিন্তু ৩ বছরেও আমাদের চাকুরি স্থায়ীকরণ না করে উল্টা তৃতীয়পক্ষের মাধ্যমে বহিরাগত লোক এনে অনভিজ্ঞদের নিয়োগ দিচ্ছে। এছাড়া মিরসরাইয়ের স্থানীয়দের কোন নোটিশ ছাড়া ছাঁটাই করা হচ্ছে। ফলে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম হতাশার মধ্যে আছি। আমাদের দাবি, চাকুরি স্থায়ীকরণ করতে হবে। যতদিন না তারা আমাদের দাবি মেনে নেবেন, ততদিন আমরা কর্মবিরতি দিয়ে মাঠে থাকবো।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের শিল্পনগর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এশিয়ান পেইন্টসের ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে এসেছেন। ইকবাল হোসেন নামের আন্দোলকারী শ্রমিক বলেন, ‘কারখানা চালু হওয়ার আগে আমাদের সাক্ষাতকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ কর্মক্ষমতার ভিত্তিতে আমাদের চাকুরি স্থায়ী করার
প্রতিশ্রæতি দিলেও সেই প্রতিশ্রæতি রাখেনি। কারখানা চালুর এক বছর পর অদক্ষ শ্রমিকদের নিয়োগ দিয়ে তাদের চাকুরি স্থায়ী করা হয়েছে। কিন্তু যোগদানের ৩ বছর পার হলেও আমাদের চাকুরি স্থায়ী করা হয়নি। তাছাড়া মিরসরাইয়ের স্থানীয়দের কোন নোটিশ ছাড়াই ছাঁটাই করা হচ্ছে।’

নাজিম উদ্দিন নয়ন বলেন, ‘এশিয়ান পেইন্টস কারখানায় আমরা ৩ বছর ধরে কাজ করে আসছি। কিন্তু স্থানীয় বাসিন্দা বলে আমাদের চাকুরি স্থায়ী না করে উল্টো তৃতীয়পক্ষের মাধ্যমে বহিরাগতদের নিয়োগ দিচ্ছে কারখানা কর্তৃপক্ষ। অথচ এই অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি দিয়েছেন আমাদের বাপ-দাদারা। আমাদের দাবী চাকুরি স্থায়ী করতে হবে। যতদিন দাবী মানা হবে না, ততদিন কর্মবিরতিতে থাকবো আমরা।’ শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে এশিয়ান পেইন্টস কারখানার মানবসম্পদ কর্মকর্তা রুহুল আমিন বাবুর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ



