নিখোঁজের দুদিন পর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদী থেকে সফিকুল ইসলাম ওরফে ঠাণ্ডু (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, মরদেহ উদ্ধারের পর হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
নিহতের বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতরি সামেরডাংগা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত এসাহাক আলীর ছেলে।
পুলিশ জানায়, নিহত সফিকুল ইসলাম জমি বেচাকেনায় মাধ্যম হিসেবে কাজ করছিলেন। তার বাড়ির পাশে গত কয়েকদিন থেকে একটি পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে তার পরিবার বৃহস্পতিবার (৩ অক্টোবর) বোদা থানায় নিখোঁজের খবরটি মৌখিকভাবে জানায়। এরপর শুক্রবার সকালে করতোয়া নদী থেকে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একই গ্রামের সফিকুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদসহ বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। একই সঙ্গে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টায় দগ্ধ মাসুদের মৃত্যু
- আবার ও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরান
- মার্কিন অবরোধের প্রতিবাদে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিল আইআরজিসি
- রোম পুড়লে আমরা নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
- ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ১২০ জন
- এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জনবিষয়ে যা বললেন রুমিন ফারহানা
- হরমুজ প্রণালি খোলায় সন্তুষ্ট শি জিনপিং, জানালেন ট্রাম্প
- লেবাননে হামলা বন্ধে কঠোর বার্তা: ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প
- একের পর এক মার্কিন পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র






