মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে ডাসার উপজেলার পূর্ব পূয়ালি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের।

ভুক্তভুগী ও এলাকাবাসী জানায়, গ্রীস প্রবাসী ফারুক হাওলাদার এক বছর আগে ডাসার উপজেলার পূর্ব পুয়ালী এলাকায় ৪ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয় করার পর থেকেই দুলাল মীর ও তার ছেলেরা ফারুক হাওলাদারের স্ত্রী মহুয়া বেগমকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। এক পর্যায়ে ফারুক হাওলাদারের স্ত্রীর কাছে দুই লাখ টাকা চাদা দাবি করে। চাদা দিতে অস্বীস্কৃতি জানালে মহুয়ার বাড়িতে হামলা চালায় দুলাল মীর ও তার ছেলেরা। পরে মহুয়াকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর গত বৃহস্পতিবার গভীর রাতে দুলাল মীর(৫৮),দেলোয়ার মীর(৫০),সোহাগ মীর(৩৫),সাগর মীর(৩০),কুদ্দুস শেখসহ অজ্ঞাত বিশ থেকে পচিশ জন মিলে গ্রিস প্রবাসী ফারুক হাওলাদারের বাড়িতে হামলা ও ভাংচুর করে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভুগী ফারুক হাওলাদারের স্ত্রী মহুয়া বেগম। অভিযোগের পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। রবিবার দুপুরে পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রবাসী ফারুক হাওলাদারের স্ত্রী মহুয়া আক্তার বলেন” ২০২৩ সালে পূর্ব পুয়ালী গ্রামে চার শতাংশ জমি ক্রয় করি। জমি ক্রয় করার পর দখলে আসলে মীর দুলাল ও তার দুই ছেলে,মীর সোহাগ ও মীর সাগর নানা হুমকি ধামকি দিয়ে আসছে। চাঁদা দাবি করে আসছে চাঁদা না দেওয়ার কারণে আমাকে মারধর করে যার জন্য এর আগেও একবার আমার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চাঁদা না পেয়ে রাতের আধারে আমার ঘর ভাংচুর করে । বিভিন্ন ভাবে হয়রানি করে হুমকি ধামকির এক পর্যায়ে রাতের আধারে অনেক লোকজন দেলোয়ার মীর ও দুলাল মীরের লোকজন আমার বসত ঘর ভেঙে গুড়িয়ে দেয়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এদিকে এ ঘটনা সঠিক বিচার চেয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে থাকার রেকর্ড
- চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান




