১ টাকার জন্য অফিসারকে মারধর করলেন যুবদল নেতা

লালমনিরহাটের হাতীবান্ধায় এক টাকার জন্য দারিদ্র্য বিমোচন প্রকল্পের ফিল্ড অফিসারকে মারধর করলেন উপজেলা যুবদল নেতা ইউনুস আলী লাভলু। রবিবার দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভিতরে দারিদ্র্য বিমোচন প্রকল্প অফিসে এমন মারধরের ঘটনা ঘটেছে।
জানা গেছে, হাতীবান্ধা উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী লাভলু দারিদ্র্য বিমোচন প্রকল্প থেকে গত বছর ৩০ হাজার ঋণ গ্রহণ করেন এবং তা পরিশোধ করে নতুন করে ৫০ হাজার টাকা ঋণ নেওয়ার জন্য আবেদন করেন। কিন্তু দারিদ্র্য বিমোচন প্রকল্পের ফিল্ড অফিসার গনেশ চন্দ্র বর্মন ৪০ হাজার টাকার বাহিরে কোন ধরনের অতিরিক্ত ঋণ দিতে অপারগতা প্রকাশ করেন। আর এতেই উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে ইউনুস আলী লাভলু ঋণ না নিয়ে সঞ্চয় উত্তোলণ করতে বলেন। পরে হিসাব নিকাশ শেষে অফিস ইউনুস আলী লাভলুর কাছের ৩৯ টাকা পাওনা থাকে। ৩৯ টাকা পরিশোধের জন্য লাভলু ৫০ টাকার একটি নোট ওই অফিসারের হাতে দিয়ে বাকি ১১ টাকা ফিরত চায় ইউনুস আলী লাভলু। কিন্তু ফিল্ড অফিসার গনেশ চন্দ্রের কাছে ১ টাকা না থাকায় এগারো টাকার পরিবর্তে ১০ টাকা ফিরত দেন। ইউনুস আলী ১ টাকার জন্য ফিল্ড অফিসার সাথে বাকবিতন্ডা শুরু করেন। এক পর্যায়ে ইউনুস আলী লাভলু ক্ষিপ্ত হয়ে ফিল্ড অফিসার গনেশ চন্দ্র বর্মন এর শার্টের কলার ধরে মারধর শুরু করেন।
গনেশ চন্দ্র বর্মন দাবি করেন, আমার কাছে জোর করে ৫০ হাজার টাকা ঋণ চান লাভলু ভাই। তবে আমার এত টাকা দেয়ার কোন নিয়ম নাই। আমি ওনাকে ৪০ হাজার টাকা দিতে চেয়েছি। এতেই তিনি ক্ষিপ্ত হয়। পরে তিনি ঋণ নিবেন না বলে আমাকে জানান। ১ টাকা না থাকায় ১১ টাকার জায়গায় ১০ টাকা দিয়েছি। ওনি বাকি ১ টাকা না দিলে যাবেন না। এরই একপর্যায়ে আমাকে মারধর করেন।
বিষয়টি নিয়ে ইউনুস আলী লাভলু বলেন, আমি তাকে মারধর করিনি। শুধু একটু ধাক্কা দিয়েছি। ওই অফিসার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
দারিদ্র্য বিমোচন অফিসের কর্মকর্তা ইসমত আরা খানম জানান, এ বিষয়ে হাতীবান্ধা থানায় একটি জিডি করেছি, এবং আমার উর্ধতন কর্মকর্তা যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী কাজ করা হবে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি ভিপি আনিসুর রহমান আনিস বলেন, ইউনুস আলী লাভলুকে অনেক আগেই তাকে দল থেকে বহিষ্কার হয়েছে তার কোন অপকর্মের দায় বিএনপি বা তার কোন অঙ্গ সংগঠন নিবেনা।
বিষয়টি নিয়ে স্থানীয় উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়ার সাথে কথা হলে তিনি কৌশলে বিষয়টি এরিয়ে যান।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, মারধরের ঘটনাটির শুনেছি, তাদেরকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ভোট গণনায় এগিয়ে বিজেপি, উৎসবমুখর দলীয় কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ
- হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতি লঙ্ঘনের হুঁশিয়ারি ইরানের
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ১১টি অভিযান
- হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী প্রবেশে হামলার হুঁশিয়ারি ইরানের
- ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণায় হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান
- বায়তুল মাল নিয়ে বিতর্ক: জামায়াত এমপি মাসুদকে রাশেদের প্রশ্ন
- ফাইবার-অপটিক ড্রোনে নতুন চ্যালেঞ্জ: হিজবুল্লাহ-ইসরায়েল উত্তেজনায় ভিন্ন মাত্রা
- স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী
- কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক, থানা ঘেরাও ও বাস টার্মিনাল অবরোধ
- সাভারে বিএনপি নেতা কফিল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- ইতিবাচক পরিবর্তন না এলে জেন-জি আবার অভ্যুত্থানে নামতে পারে: পরিবেশমন্ত্রী
- ফের পারমাণবিক প্রস্তাব নিয়ে উত্তেজনা, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
- জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, পদ হারালেন ছাত্রদল নেতা
- ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের, পাল্টা কড়া হুঁশিয়ারি
- মাজারের দিঘিতে ভয়ংকর দৃশ্য, কুমিরের মুখে প্রাণ গেল কুকুরের!
- দিল্লি সফর শেষে একই বিমানে মরিশাস যাচ্ছেন খলিল-জয়শঙ্কর






