বগুড়ায় প্রেমিকা হাতছাড়া হওয়ায় প্রেমিকের আত্মহত্যা


প্রকাশিত: ০৪:৩৫ ৯ সেপ্টেম্বর ২০২৪
বগুড়া আদমদীঘিতে প্রেমের টানে পালিয়ে আসা প্রেমিকাকে ফিরে নিয়ে যাওয়ায় অভিমানে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্নাহুতি দিয়েছে নাহিদ হোসেন (২০) নামের এক প্রেমিক। আজ সোমবার ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ হোসেন বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কুড়াহাল গ্রামের হাবিল মন্ডলের ছেলে।
জানা যায়, নাহিদ হোসেনের সাথে মুন্সিগঞ্জের এক মেয়ের মোবাইল ফোনের মাধ্যমে প্রেম সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে ওই প্রেমিকা গত রোববার (৮ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ থেকে প্রেমিক নাহিদের বাড়ি আসে। প্রেমিক নাহিদ হোসেন তার প্রেমিকাকে নিয়ে আত্মগোপনে নওগাঁ দুবলহাটি নানার বাড়িতে যায়। এদিকে প্রেমিকার স্বজনরা বিভিন্ন কৌশল অবলম্বন করে মেয়ে উদ্ধারে একটি মাইক্রো নিয়ে রাতেই আসে নাহিদের বাড়িতে। সেখানে নাহিদ ও তার প্রেমিকার অবস্থান জেনে তারা মাইক্রো নিয়ে নওগাঁর দুবলহাটি নাহিদের নানার বাড়ি যান। সেখান থেকে মুন্সিগঞ্জের মেয়েকে উদ্ধার করে নাহিদসহ ওই মাইক্রো বাসে তুলে নিয়ে সোমবার ভোরে দুবলহাটি থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। মেয়ের স্বজনরা সকাল সাড়ে ৭টায় নাহিদ হোসেনকে অদমদীঘির ফায়ার স্টেশনের নিকট মাইক্রো বাস থেকে নেমে তাদের মেয়ে নিয়ে চলে যান। এদিকে প্রেমিকাকে হারিয়ে অভিমানে নাহিদ হোসেন ফায়ার সার্ভিস স্টেশনের নিকট চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। নাহিদ হোসেনের মা নাছিমা বেগম জানান, নাহিদের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক তার স্বজনরা প্রথমে মেনে নেয়ার কথা বলে মেয়ে উদ্ধার হওয়ার পর কৌশলে তা মেনে না নিয়ে অভিনব ভাবে নাহিদকে রাস্তায় মাইক্রো থেকে নেমে দিয়ে মেয়ে নিয়ে যাওয়ায় অভিমানে নাহিদ বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াই দেখছেন হালান্ড
- গৃহবন্দিত্বেই থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো
- জুলাই বিপ্লবের অর্জন সবার, একক কারও নয়: প্রধানমন্ত্রী
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- ১৭ বছরের কারাজীবন পেরিয়ে রাজনীতিতে বাবরের প্রত্যাবর্তন
- জুলাই নিয়ে শাওনের মন্তব্যে রাশেদ খাঁনের কঠোর প্রতিক্রিয়া
- এফডিসিতে শুরু হয়েছে শিল্পী সমিতির নির্বাচন, ভোটার ৫৭৩ জন
- জোটাকে স্মরণ করে আবেগাপ্লুত রোনালদো
- জাতিসংঘ সদর দপ্তরের বাইরে আত্মাহুতির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
- জাপানের দেওয়া পাঁচটি আধুনিক টহল বোট পেল বাংলাদেশ নৌবাহিনী
- রিয়া মনি হত্যা মামলায় নাম নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ জানালেন সাভার পৌর ছাত্রদল নেতা রনি ইসলাম
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- বাংলাদেশে যৌথ ড্রোন কারখানার প্রস্তাব দিয়েছে তুরস্ক, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সম্ভাবনা
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- বসুন্ধরার তাপমাত্রা বাড়ছে, আরও সচেতন হতে হবে আমাদের
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- ছবি তোলা নিয়ে বিরোধে বিএনপি নেতার ওপর হামলা, ৪ যুবদল কর্মী বহিষ্কার





