চিলমারীতে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

কুড়িগ্রামের চিলমারীতে নানা অনিয়মের অভিযোগ তুলে শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। গত- ৩১ আগস্ট থেকে আন্দোলন করছে তারা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী মাসুদ মিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠানটি থেকে ব্যানার হাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাবেশ করে। এ সময় পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে পরিষদ প্রাঙ্গন।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুর রউফ তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে পদত্যাগ করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেয়ার পরও আন্দোলন কেন বিষ্ময় প্রকাশ করেন তিনি।
তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম স্যারের সাথে কথা হয়েছে। তিনি ছুটিতে রয়েছেন। তিনি ছুটি শেষে আসলে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তদন্ত করবেন। তদন্তে আমি দোষী প্রমাণিত হলে পদত্যাগ করবো। তবে আমি নির্দোষ।
স্কুলটির সাবেক শিক্ষার্থী মাসুদ মিয়া বলেন, আব্দুর রউব স্যারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্যে, রাজনৈতিক প্রভাবখাটানোসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি প্রতিষ্ঠানটিকে দূর্নীতির আখরায় পরিণত করেছেন। আমরা তার পদত্যাগের দাবি করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির সভাপতি মিনহাজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান
- নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, কারাগারে স্বামী
- মিরপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক


