নাটোরে কলেজছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষক আটক


প্রকাশিত: ০৫:২৮ ২৬ আগস্ট ২০২৪
নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সেলিম রেজার বিরুদ্ধে একাদশ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা প্রভাষক সেলিম রেজাকে আটক করে নাটোর থানা পুলিশে সোপর্দ করেছে।
এর আগে অভিযোগ প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হওয়ায় বাংলাদেশ সাইবার টিমের সহযোগিতায় সোমবার (২৬ আগস্ট) সকালে কলেজের উপাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী।
অভিযোগে বলা হয়, প্রভাষক সেলিম রেজা কলেজে শিক্ষকতার পাশাপাশি পাশের জোলার পাড়ের একটি ভাড়া করা কক্ষে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ান। প্রাইভেট পড়ানোর সময় তিনি অভিযোগকারী ছাত্রীর দিকে নিয়মিত কুদৃষ্টিতে তাকানোসহ বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি তাকে একাদশ শ্রেণির গত বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়ে ফেল করিয়ে দেন। পরে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি ব্যক্তিগতভাবে তাকে দেখা করতে বলেন। প্রাইভেট পড়ানোর ভাড়া করা কক্ষে দেখা করতে গেলে তিনি তার শরীরের স্পর্শকাতর একাধিক জায়গায় জোর করে স্পর্শ করেন ও কুপ্রস্তাব দেন। পরে সাইবার টিমের প্রতিষ্ঠাতা সাদাত রহমানের সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগী ছাত্রী বিষয়গুলো জানান।
সাইবার টিমের প্রতিষ্ঠাতা সাদাত রহমান বলেন, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সেলিম রেজা কলেজের একাদশ শ্রেণির এই ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। এমন অভিযোগে সাইবার টিম নিয়ে তারা সোমবার নাটোরে আসেন। প্রভাষক সেলিম রেজা সোমবার কলেজ ছুটির দিনেও শিক্ষার্থীকে তার প্রাইভেট রুমে আসতে বলেন। পরে সাইবার টিমসহ ছাত্রীটি সেখানে যায়। এ সময় সাইবার টিমের সদস্যরা শিক্ষক সেলিম রেজার মোবাইল ফোন চেক করে আরও অনেক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অনেক ম্যাসেজ লেনদেনের প্রমাণ পান। এ ঘটনায় প্রভাষক সেলিম রেজাসহ তারা কলেজের উপাধ্যক্ষের নিকট গিয়ে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়।
নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা জানান, কলেজের বাংলা বিভাগের প্রভাষক সেলিম রেজার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ দিয়েছেন একাদশ শ্রেণির এক ছাত্রী। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সেলিম রেজাকে সেনাবাহিনীর সদস্যরা থানা হেফাজতে রেখেছেন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা


