বিশ্ববিদ্যালয়ে ছাত্র মূল্যায়ন চালু করবো; ইবি ভিসি


প্রকাশিত: ১২:১২ ৭ নভেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'বিশ্ববিদ্যালয়ে ছাত্র মূল্যায়ন চালু করবো। যাতে শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত অভিজ্ঞতা সম্পর্কে
মতামত এবং মন্তব্য ব্যক্ত করতে পারে। এটি শিক্ষকদের বিরূদ্ধের কোনো বিষয় না বরং এর মাধ্যমে শিক্ষকরা আরও উন্নত করবে তাদের শিক্ষাকে।'
বুধবার ( ৬ নভেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ ভবনের ২৩৭ নং কক্ষে আইন বিভাগের স্নাতকোত্তর ২০২১-২২ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, 'বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান দিয়ে তোমরা জাতির কল্যাণের জন্য কাজ করবে। এখন যে জীবনে তোমরা প্রবেশ করছো এটা হচ্ছে দায়িত্ববোধের জায়গা। এখানে প্রথমত তোমাকে সেল্প রেগুলেইটেড হতে হবে। নিজেই নিজেকে চালনা করতে হবে। এখন কেউ আর তোমাকে এটা করো, ওটা করো এমন নির্দেশ দিবে না প্রতিনিয়ত। বরং নিজেকে নিজেই নির্দেশনা দিতে হবে। দ্বিতীয়ত সময়নিষ্ঠা হতে হবে। মানুষ ততটুকুই পায় যতটুকু সে প্রচেষ্টা করে। কঠোর পরিশ্রম ছাড়া কখনো সফল হওয়া যায় না।
এজন্য কঠোর পরিশ্রম করতে হবে। সততা, সত্যবাদিতা সবসময় যেন তোমাদের মধ্যে থাকে। সৎ না থাকলে তোমরা এদেশের কল্যাণ করতে পারবে না।'
আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, বিভাগের সহযোগী অধ্যাপক করিম, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. নূরুন নাহার, অধ্যাপক ড. হালিমা খাতুন,
অধ্যাপক ড. আনিচুর রহমান, অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা, অধ্যাপক ড. রেহেনা পারভিন, অধ্যাপক ড. মাকসুদা আক্তার, সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন। এসময় শাখা কর্মকর্তা ও বিভাগের বিভিন্ন বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যতে জীবনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় বিদায়ী শিক্ষার্থীদের একাংশ তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে গান, নাচ, নাটকসহ নানা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বিজ্ঞাপন
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী