তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:২৫ ২৩ ডিসেম্বর ২০২৪
উত্তরের জেলা দিনাজপুরসহ পুরো অঞ্চল ঘন কুয়াশার চাঁদড়ে ঢাকা পড়েছে ।এতে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। উষ্ণ কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা।
আবহাওয়া অফিস জানিয়েছে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৪ ডিগ্রি সেলসিয়াে এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ । কুয়াশার কারণে সড়কপথে মানুষের চলাচলও কমে গেছে। দূরপাল্লার গাড়িগুলো অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করছে। স্থানীয়রা জানান, ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। কয়েক দিন ধরে দিনে কিছুক্ষণের জন্য রোদের দেখা মিললেও হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে উত্তাপ ছড়াতে পারছে না সূর্য।
এদিকে যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, মাদারীপুর , কিশোরগঞ্জ, দিনাজপুর জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমালয় পাদদেশীয় উত্তরাঞ্চলে শীতের ছোবলে কাহিল হয়ে পড়েছে জনপদ, গতি কমে এসেছে জনজীবনে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটছে। শীতল হু হু বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি, বিশেষ করে দরিদ্র মানুষ বেশ বিপদে পড়েছে। একটু উষ্ণতার খোঁজে মানুষ ছুটছেন গরম-পুরানো কাপড়ের দোকানে।
এদিকে, ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালগুলোতে সিজনাল ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা। চরম দুর্ভোগে পড়েছে শিশুসহ সব বয়সী রোগী ও স্বজনেরা। তাপমাত্রার লাগামহীন এমন আচরণে সুস্থ থাকতে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকসহ বিশেষজ্ঞরা।
তবে,এই ঠাণ্ডায় মানুষ বাসা থেকে বের হচ্ছে না। প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না। সকালবেলা ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে রাস্তায় চলাচল অনেক কমে গেছে। গত কয়েকদিন ধরেই সকাল এবং সন্ধ্যায় শীতের তীব্রতা বেশি। সরকারি সিদ্ধান্ত মেনে বেশ কয়েকটি জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আবহাওয়া
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
