নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত


প্রকাশিত: ১২:৪৪ ১৪ সেপ্টেম্বর ২০২৬
নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে শিরোপা জয়ের পরও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় নারী ক্রিকেট দল। ছেলেদের দলের পর এবার নারী ক্রিকেটাররাও পাকিস্তানি ব্যক্তিত্বের কাছ থেকে ট্রফি না নেওয়ার অবস্থান বজায় রাখলেন।
ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্ক আরও অবনতি হয়। এরপর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ফাইনালের পর বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া বক্তব্যে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, পেহেলগামের ঘটনার পর পরিস্থিতি বদলে যায়। দেশের নাগরিকদের কাছ থেকেও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ও ক্রিকেট না খেলার বিষয়ে চাপ ছিল।
তবে ভারতের সরকারের নীতি অনুযায়ী বহুজাতিক টুর্নামেন্টে প্রতিটি দেশের বিপক্ষেই খেলতে হয় বলে জানান তিনি। সেই নীতির কারণেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে ভারতীয় দল পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন বিসিসিআই সচিব।
তবে পাকিস্তানের বিপক্ষে বহুজাতিক টুর্নামেন্টে খেলা মানেই সব ধরনের বিষয় মেনে নেওয়া নয় বলে জানান সাইকিয়া। তার ভাষ্য অনুযায়ী, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ থাকা এবং সাম্প্রতিক পরিস্থিতির কারণে নাকভির হাত থেকে ট্রফি নেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, নাকভি এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন বলে তাদের অবস্থান। এ কারণেই তার কাছ থেকে ট্রফি গ্রহণ করা হয়নি।
এর আগে গত বছর ভারতের পুরুষ ক্রিকেট দলও মহসিন নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানিয়েছিল। সেই ট্রফি এখনো ভারতীয় দলের হাতে পৌঁছায়নি এবং এসিসির দপ্তরে রাখা আছে। সেবার সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ট্রফি ছাড়াই মঞ্চে দাঁড়িয়ে শিরোপা উদযাপন করেছিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার



